'একজন হুক্কাহুয়া করলে সকলেই করতে থাকে', শুভেন্দুকে ইঙ্গিত করে প্রকাশ্যে বিদ্রোহীদের বার্তা ফিরহাদের
'একজন হুক্কাহুয়া করলে সকলেই করতে থাকে', শুভেন্দুকে ইঙ্গিত করে প্রকাশ্যে বিদ্রোহীদের বার্তা ফিরহাদের
একজন হুক্কাহুয়া করলে সকলেই করতে থাকে। শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বিদ্রোহী নেতাদের বার্তা দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি কটাক্ষ করে বলেছেন, 'অপমান যদি হয়ে থাকে দলে তাহলে আগে জানালেন না কেন? এতোদিন কেন মন্ত্রী হয়ে থাকলেন? বিজেপি এসে কানের কােছ বলছে তারপর মনে পড়ছে'ো। প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা ভোটের আগে একের পর এক তৃণমূল কংগ্রেস মন্ত্রী বিধায়কের গলায় বিদ্রোহের সুর শোনা যাচ্ছে। শুভেন্দুর রেশ টেনে বেসুরো গাইতে শুরু করেছেন অতীন ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা মন্ত্রীও।

বিদ্রোহীদের বার্তা
একে একে বিদ্রোহীর তালিকা বাড়ছে তৃণমূল কংগ্রেসে। এবার বিদ্রোহীদের বার্তা দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি শুভেন্দুকে ইঙ্গিত করে বলেছেন, 'অপমান হচ্ছিল আগে বললেন না কেন? এতদিন কেন মন্ত্রী থাকলেন? বিজেপি এসে কানের কাছে বলছে তারপর মনে পড়ল? আর একজন হুক্কাহুয়া করলে সকলেই করতে থাকে। তৃণমূল সাগরের মতো। আমি সম্মান পেলাম কিনা বড় কথা নয়। মানুষ পেল কিনা বড় কথা।' প্রসঙ্গত শুভেন্দু অধিকারির সঙ্গে দলের দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বিদ্রোহী হয়ে উঠেছে। প্রকাশ্যে অসন্তোষের কথা জানাতে শুরু করেছে।

বেসুরো রাজীব
কয়েকদিন আগেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করতে শুরু করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যেই আক্ষেপ করে বলেছেন যাঁরা যোগ্য তাঁকা কোণঠাসা হয়ে আছেন দলে। আর যাঁরা স্তাবকতা করছেন তাঁরা পদ পেয়ে যাচ্ছেন। দলে স্তাবকদের গুরুত্ব বাড়ছে দলে। প্রসঙ্গত উল্লেখ্য বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মমতার ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। সাংগঠনিক বৈঠকে আগে তিনিই প্রথম দলের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। তারপরেই তৎপর হয়ে রাজ্য কমিটিতে রাজীবের অন্তর্ভুক্তি ঘটান মমতা বন্দোপাধ্যায়।

সুর বদল অতীনেরও
শুভেন্দু দল থেকে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে বলে প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। তারপরেই তিনি আক্ষেপ করে বলেছিলেন, দলে তাঁকেও কোণঠাসা করে রাখার চেষ্টা হয়েছিল। অতিনেকর এই মন্তব্যের পরেই ফিরহাদ হাকিম দাবি করেছিলেন ক্ষোভ থাকলে মুখ্যমন্ত্রীকে জানান। তিনিই এখন দলের পর্যবেক্ষক। তার পাল্টা জবাব দিেয় অতীন ঘোষ বলেছিলেন, দলের এতোদিনের সৈনিক হয়ে কেন দলনেত্রীকে জানাতে হবে। তাঁর নিজেরই সেকথা জানার কথা।

রাজীবের নামে পোস্টার
রাজীব প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতেই শুভেন্দুর আদলেই উত্তর কলকাতার একাধিক জায়গায় রাজীবের নামে পোস্টার পড়তে শুরু করেছে। তাতে লেখা হয়েছে কাজের মানুষ-কাছেন মানুষ। সততার প্রতীক রাজীব বন্দ্যোপাধ্যায় লেখা হয়েছে পোস্টারে। তারপরেই রাজীবকে বিজেপিতে যোগ দেওয়ার বার্তা দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications