বাংলাকে গুজরাত বানাব, সিঙ্গুরে টাটাদের কারখানার প্রসঙ্গ টেনে হুঙ্কার বিজেপির রাজ্যসভাপতি দিলীপের
বাংলাকে গুজরাত বানাব, সিঙ্গুরে টাটাদের কারখানার প্রসঙ্গ টেনে হুঙ্কার বিজেপির রাজ্যসভাপতি দিলীপের
বাংলাকে গুজরাত বানাব। সোমবার সকালে বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ফের মমতা সরকারকে বিঁধলেন বিেজপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী বারবার বলেন বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা তলছে। সেটাই করবে বিজেপি। কারণ বাংলার মানুষকে আর গুজরাতে গিয়ে কাজ করতে হবে না। বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেই কাজ পাবেন সকলে।

মমতা সরকারকে আক্রমণ দিলীপের
সোমবার সকালে ফের মমতা সরকারকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আক্রমণ করে বলেছেন বাংলাকে আমরা গুজরাত বানাব। সিঙ্গর আন্দোলনের প্রসঙ্গ টেনে মমতা সরকারকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, টাটাদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই টাটাদের জমি দিেয়ছিল গুজরাত। সেখানে মানুষ এখন কাজ করছেন। বাংলা গুজরাত হলে গুজরাতে গিয়ে আর বাংলার মানুষকে কাজ খুঁজতে হবে না।

সিঙ্গুরের আন্দোলনকে কটাক্ষ
সিঙ্গুরে টাটাদের কারখানার বিরুদ্ধে আন্দোলনের জেরেই বাংলায় তৃণমূলের উত্থান। এবং বাংলায় বাম সরকারের পতন। তৃণমূল সরকার তৈরি হওয়া। সেটা যে বাংলার মানুষের পক্ষে কতটা ক্ষতিকর হয়েছে তা বোঝাতে গিয়েই বিজেপির রাজ্যসভাপতি এদিন আক্রমণ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন বাংলাকে গুজরাত বানাতে চাইছে বিজেপি। সেটাই করতে চাইছে। তাহলে আর গুজরাতে গিয়ে বাংলার মানুষকে কাজ করতে হবে না।

সিঙ্গুরের আন্দোলন
সিঙ্গুরে টাটােদর কারখানার বিরোধিতায় আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনশন আন্দোলন থেকেই রাজ্যে তৃণমূলের উত্থান। সিঙ্গুের কারখানা গড়তে পারেনি টাটারা। কৃষিজমিতে টাটাদের কারখানার প্রতিবাদে আন্দোলন করেছিল তৃণমূল। সেই টাটাদের জমি দিয়ে গুজরাতে িনয়ে গিয়েছিল মোদী সরকার।

দিলীপের হুঁশিয়ারি
তৃণমূলে যাঁরা কাজ করতে পারছেন না তাঁরা বিজেপিতে চলে আসুন। শুভেন্দু প্রসঙ্গে এমনই আহ্বান জানিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে শাসক দল। পরিবহণ মন্ত্রীকে কড়া বার্তাও পাঠিয়েছে তৃণমূল। দলের শৃঙ্খলার উর্ধ্বে কেউ নয় বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications