ভারতে ব্রিটেন ফেরত ২৪ জন যাত্রীর শরীরে কোভিড–১৯, ‌রয়েছেন কলকাতার ২ যাত্রী

ভারতে ব্রিটেন ফেরত ২৪ জন যাত্রীর শরীরে কোভিড–১৯

ব্রিটেন ফেরত ভারতে আসা ২৪ জন যাত্রীর শরীরে নোভেল করোনা ভাইরাস ধরা পড়েছে। ব্রিটেনে এখন নতুন ধরনের করোনা ভাইরাস প্রজাতি দেখা দিয়েছে, যার জেরে ভারত সহ বেশ কয়েকটি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রেখে দিয়েছে।

ভারতে ব্রিটেন ফেরত ২৪ জন যাত্রীর শরীরে কোভিড–১৯, ‌রয়েছেন কলকাতার ২ যাত্রী


সরকারি তথ্য থেকে জানা গিয়েছে যে, অমৃতসর বিমানবন্দরে নামা আট যাত্রী করোনা পজিটিভ, দিল্লি ও আহমেদাবাদ বিমানবন্দরে নেমেছেন ৬ ও ৫ জন যাত্রী এই ভাইরাসে আক্রান্ত। বেঙ্গালুরু ও কলকাতায় ২ জন করে যাত্রী কোভিড পজিটিভ ও চেন্নাইতে একজন যাত্রীর শরীরে এই ভাইরাস মিলেছে। ব্রিটেনে নয়া এই ভাইরাস সংক্রমণের পর কেন্দ্র সরকার মঙ্গলবারই ব্রিটেন ফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরে আরটি–পিসিআর টেস্ট সহ নয়া এসওপি জারি করেছে। সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই কিন্তু মানুষকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

মঙ্গলবার নীতি আয়োগের সদস্য (‌স্বাস্থ্য)‌ ভিকে পাল বলেছেন, '‌আমাদের দেশে আমরা কিছু ভাইরাসে আক্রান্তদের খোঁজ পেয়েছি। জিনোমিক সিকোয়েন্স ধরা না পড়লে আমরা সুরক্ষিত থাকব।’‌ এ সংক্রান্ত আরও একটি খবর পাওয়া গিয়েছে যে লন্ডন থেকে ভায়া দিল্লি হয়ে চেন্নাই আসা এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা, এটা দেখার জন্য যে ব্রিটেনের নয়া করোনা প্রজাতির সঙ্গে এই নমুনার মিল রয়েছে কিনা। করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তি ভর্তি র‌য়েছেন চেন্নাইয়ের কিংগস ইনস্টিটিউট অফ প্রিভেনটিভ মেডিসিন ও রিসার্চে। ‌জিনোমিক বিশ্লেষণের নিশ্চিতকরণের জন্য তাঁর নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়লোজতিতে।

সোমবার ভারতের পক্ষ থেকে অস্থায়ীভাবে ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান বাতিল করার ঘোষণা করা হয়েছে। ব্রিটেনে নয়া প্রজাতির করোনা ভাইরাস দেখা দেওয়ায় সেখানে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২২ ডিসেম্বর মধ্যরাত থেকে ভারত ও ব্রিটেনের মধ্যে সমস্ত বিমান চলাচল বন্ধ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+