সন্দেশখালিতে সিপিএম-বিজেপিতে ভাঙন, ২৫০ জন যোগ দিলেন তৃণমূলে

সন্দেশখালিতে সিপিএম-বিজেপিতে ভাঙন, ২৫০ জন যোগ দিলেন তৃণমূলে

দলবদলের পালা অব্যাহত, ফের সিপিএম-বিজেপিতে বড়সর সুন্দরবনের সন্দেশখালিতে। মহিলা যুব মোর্চা সভানেত্রী ও বিজেপির সভাপতি সহ আড়াইশো জন নেতা-কর্মী যোগদান করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে।

 তৃণমূলে যোগ

তৃণমূলে যোগ

এদিন বসিরহাটের সন্দেশখালি দু'নম্বর ব্লকে ধামাখালি একটি কমিউনিটি হলে দলীয় অনুষ্ঠানে এই কর্মসূচি হয় । সন্দেশখালির মহিলা যুব মোর্চার নেত্রী পাপিয়া মন্ডল ও ব্লক সভাপতি বিজেপির অজিত মাইতি সহ কয়েকশো জন নেতাকর্মীর যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সন্দেশখালি ১নম্বর ব্লক সভাপতি শেখ শাহাজান, বিধায়ক সুকুমার মাহাতো, জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা।

রং বদল সন্দেশখালিতে

রং বদল সন্দেশখালিতে

ব্লক সভাপতি শেখ শাহজাহান বলেন, গত ১৫ দিনে বসিরহাট মহকুমা জুড়ে শাসকদলের যোগদানের হিড়িক পড়ে গেছে, সরূপনগর, বাদুড়িয়া, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ- সন্দেশখালি যোগদান শুরু করেছে বিরোধী দল থেকে কয়েক হাজার নেতাকর্মী সমর্থক।

 বিজেপিতে ভাঙন

বিজেপিতে ভাঙন

২০২১ এর নির্বাচনের আগে সুন্দরবনে এই যোগদান অনেকটা তৃণমূলের হাত শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির ব্লক সভাপতি অজিত মাইতি ও পাপিয়া মন্ডল বলেন, বিজেপি সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, রেল বিমা বিএসএনএল এর মত সরকারি সহায়তা বেসরকারিকরণ করছে কৃষকদের বঞ্চিত করছে।
যার জ্বলন্ত উদাহরণ কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর পদত্যাগ এই যোগদানের মধ্য দিয়ে বলাই বাহুল্য, সামনে বিধানসভা নির্বাচনে জেতার মার্জিন যে আরও বেশি হবে বলে মনে করছে স্থানীয় নেতাকর্মীরা, যেভাবে উন্নয়ন করছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে করোনা অন্যদিকে আমফান যেভাবে সামনে সারি থেকে নেত্রী লড়াই করে।

মমতায় অনুপ্রাণিত

মমতায় অনুপ্রাণিত

মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাই ওনার কাজে অনুপ্রাণিত হয়ে বিরোধী দল থেকে একের পর এক যোগদান করছেন। একুশে নির্বাচনে বাংলার মানুষ আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখতে চান। বিজেপি নেতা ও নেত্রী বলেন, যে উন্নয়নের শরিক হতে আমাদের তৃণমূলে যোগদান। পুরনো দলে সঠিক সম্মান ও মানুষকে পরিষেবা দেওয়ার অভাবের জন্য এই দল পরিবর্তন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+