হিন্দি টেলি-অভিনেতা রজতের নয়া সিক্স-প্যাক লুক, মুগ্ধ সোশ্যাল মিডিয়া

টেলিভিশন অভিনেতা রজত টোকাসের না লুক সকলকে অবাক করছে! 'চন্দ্রনন্দিনী', 'জোধা আকবর'-এর মতো কিছু জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালে এতদিন তাঁকে দেখা গিয়েছে।

টেলিভিশন অভিনেতা রজত টোকাসের না লুক সকলকে অবাক করছে! 'চন্দ্রনন্দিনী', 'জোধা আকবর'-এর মতো কিছু জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালে এতদিন তাঁকে দেখা গিয়েছে। আর সেখানে তাঁর চেহারার প্রেমে যে কোনও মেয়েই পড়তে বাধ্য! রজত টোকাসকে রাজ-চরিত্রে দেখা গিয়েছিল, কিন্তু এবার 'নাগিন ৩' সিরিয়ালে এক্কেবারে অন্যভাবে দেখা যাবে রজতকে।

হিন্দি টেলি-অভিনেতা রজতের নয়া সিক্স-প্যাক লুক, মুগ্ধ সোশ্যাল মিডিয়া

জনপ্রিয় সিরিয়াল 'নাগিন' এবার তৃতীয় মরশুমে নতুনভাবে আসছে। 'নাগিন ৩'-তে এবারের অন্যতম আকর্ষণ রজত টোকাস। তিনি ছাড়াও এই সিরিয়ালে থাকছেন, অনিতা হসনন্দানি, অর্জুন বিজলানি, মৌনি রায়। তবে এঁদের মধ্যে রজতের সাম্প্রতিক তম লুক নিয়ে চলছে বেশ আলোচনা। ইতিমধ্যেই সেই নয়া লুক-এর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন রজত নিজেই ছবিটি পোস্ট করেন ইন্সটাগ্রামে। তবে রজত জানাচ্ছেন 'ইয়ে হ্যায় মোহব্বতে'-র জন্য তিনি এই নয়া লুকটি নিয়েছেন। যা কাজে লাগছে 'নাগিন ৩' সিরিয়ালটিতেও। নিজেকে আরও বেশি সম্মোহনী ও ও আকর্ষণীয় করতে রজত চেহারায় এনেছেন আমূল পরিবর্তন। সেজন্য় তাঁকে একটু হলেও আলাদা লাগছে। আপাতত রজত ভক্তরা মেতে রয়েছেন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+