কাস্টিংয়ে বদল! পাতাললোক খ্যাত অভিষেকের বদলে 'আবার বছর কুড়ি পরে'-এ রুদ্রনীল

কাস্টিংয়ে বদল! পাতাললোক খ্যাত অভিষেকের বদলে 'আবার বছর কুড়ি পরে'-এ রুদ্রনীল

দীর্ঘ অপেক্ষার পর ফের শুরু হচ্ছে 'আবার বছর কুড়ি পরে'-এর শ্যুটিং। আর সেখানে কাস্টিংয়ে বড় বদল। গত বছর মার্চে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মার্চেই বিশ্বজুড়ে অতিমারী করোনার ধাক্কায় স্তব্ধ হয়েছিল দুনিয়া। লকডাউন আনলক পর্ব কাটিয়ে ক্রমে টলিগঞ্জে শ্যুটিং শুরু, ফের লাইট ক্যামেরা অ্যাকশন। এবার ১৮ জানুয়ারি থেকে করোনা ধাক্কা কাটিয়ে 'আবার বছর কুড়ি পরে'-এ শ্যুটিং শুরু হচ্ছে।

কাস্টিংয়ে বদল! পাতাললোক খ্যাত অভিষেকের বদলে আবার বছর কুড়ি পরে-এ রুদ্রনীল

তবে এবার অবশ্য কাস্টিংয়ে বড় বদল ঘটে গেল। পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের 'আবার বছর কুড়ি পরে'-তে পাতাললোক খ্যাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল।

এর আগে জি ফাইভয়ের কালী ২-ওয়েব সিরিজে বাংলা ভাষায় কাজ করেছেন অভিষেক। সেক্ষেত্রে এবার 'আবার বছর কুড়ি পরে'-তে অভিনয় করলে, অভিষেকে বাংলা ভাষার কাজের তালিকা দীর্ঘ হত। কিন্তু জানা যাচ্ছে, এবার এখন আর এই সিনেমায় অভিনয় করছেন না অভিষেক। ব্যস্ততার কারণেই বলিউডের তারকা অভিনেতা এই প্রোজেক্ট থেকে সরে এসেছেন বলে জানা গিয়েছে।

অভিষেকের বদলে কে? ফ্যানেদের এই প্রশ্নের উত্তর রুদ্রনীল ঘোষ। সামনেই বাংলায় বিধানসভা ভোট, আর সেই ভোটের আগে একসময়ে সরকারী পদে দায়িত্ব সামলানো রুদ্রনীল ঘোষকে বেসুরো শোনাচ্ছে বলে, রাজ্য রাজনীতিতে নানা জল্পনা।

যে অভিনেতা নিয়ে এত জল্পনা এবার তাঁকেই 'আবার বছর কুড়ি পরে'-তে কাস্টিং করা হয়েছে। সিনেমার রুদ্রনীলের সঙ্গে, আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও তনুশ্রীকে অভিনয় করতে দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+