অভিনয়ের বাইরে মানুষ হিসাবে এই পারদর্শিতাই শ্রীদেবীকে আলাদা করে তুলেছিল
শ্রীদেবীর ফিল্ম কেরিয়ার, তাঁর নাচ-অভিনয়-রূপ নিয়ে আসমুদ্র হিমাচল আলোচনায় ব্যস্ত। তবে তার বাইরেও শ্রীদেবীর অন্য জীবন ছিল। সেখানেও দারুণ পারদর্শী ছিলেন তিনি।
শ্রীদেবীর ফিল্ম কেরিয়ার, তাঁর নাচ-অভিনয়-রূপ নিয়ে আসমুদ্র হিমাচল আলোচনায় ব্যস্ত। তবে তার বাইরেও শ্রীদেবীর অন্য জীবন ছিল। সেখানেও দারুণ পারদর্শী ছিলেন তিনি। অভিনয় ছাড়া শ্রীদেবীর জীবনের নানা দিক তুলে ধরেছেন তাঁর চেনা-পরিচিতরাই।

ভালো রাঁধুনি ছিলেন
শ্রীদেবী অসাধারণ রাঁধতেন। বিয়ের পর রান্না শেখেন শ্রীদেবী। কারণ তিনি বনি কাপুরকে বাড়ির তৈরি খাবার করে দিতে চেয়েছিলেন। সেই করতে গিয়েই রান্নাকে ভালোবেসে ফেলেন শ্রীদেবী। পরে ধীরে ধীরে পাকা রাঁধুনি হয়ে ওঠেন। বাড়িতে লোকজন ডেকে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন তিনি।

আঁকায় সিদ্ধহস্ত
অভিনয় থেকে বিরতির দিনে আঁকায় মন দিয়েছিলেন শ্রীদেবী। দারুণ ছবি আঁকতেন। বলিউড থেকে বিরতি নিয়ে সেইসময় দুই মেয়েকে মানুষ করার পাশাপাশি অনেক ছবি এঁকেছেন। এমনকী তাঁর আঁকা ছবি লন্ডনে নিলামও হয়েছে।

মেয়ের বন্ধু
নিজের ফ্যাশন আইকন হলেও মেয়ে জাহ্নবীর কাছ থেকে ফ্যাশন টিপস নিতেন শ্রীদেবী। মেয়ে জাহ্নবীও বছরখানেক হল লাইমলাইটে এসেছেন। মা ও মেয়েকে দেখে মনে হতো যেন দুই বোন। এতটাই নিজেকে ধরে রেখেছিলেন শ্রীদেবী।

জাহ্নবীর ছবি
মেয়ে জাহ্নবীর প্রথম বলিউড ছবি ধড়ক এবছর মিক্তি পাবে। তা নিয়ে সবচেয়ে আশাবাদী ছিলেন শ্রীদেবী নিজে। প্রযোজক করণ জোহরকে বলে রেখেছিলেন, তিনি সবার আগে মেয়ে জাহ্নবীর ছবি দেখবেন।

মা-কে হারান
নিজের মা-কে অদ্ভূতভাবে হারান শ্রীদেবী। মায়ের ব্রেন টিউমার হয়েছিল। আমেরিকার হাসপাতালে ভুল চিকিৎসা হয়। মাথার যেদিকে টিউমার হয়েছিল তার উল্টোদিক খুলে খেলেছিলেন চিকিৎসকেরা।












Click it and Unblock the Notifications