ঠিক কোন কারণে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর! যা জানাচ্ছে ফরেন্সিক রিপোর্ট
যাবতীয় ধোঁয়াশার অবসান ঘটিয়ে শ্রীদেবির মৃত্যু নিয়ে ফরেন্সিক রিপোর্ট প্রকাশিত হল দুবাইতে। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছে , হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় বলিউড তারকা শ্রীদেবীর।
যাবতীয় ধোঁয়াশার অবসান ঘটিয়ে শ্রীদেবির মৃত্যু নিয়ে ফরেন্সিক রিপোর্ট প্রকাশিত হল দুবাইতে। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছে , হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় বলিউড তারকা শ্রীদেবীর। রিপোর্টে জানানো হয়েছে, রক্তে কোনও বিষক্রিয়ার নমুনা পাওয়া যায়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানানো হয়েছে। ফরেন্সিক রিপোর্ট ভারতীয় কনস্যুলেট ও শ্রীদেবীর পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

শনিবার শ্রীদেবীর মৃত্যু দুবাইতে হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে , তাঁর মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। আর সেই কারণেই দুবাই পুলিশ তদন্ত শুরু করে মৃত্যু নিয়ে রিপোর্ট তৈরির নির্দেশ দেয়। শ্রীদেবীর দেহ আল কোয়াসিস হাসাপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। চলে শবদেহের ময়না তদন্ত। সেই প্রেক্ষিতেই আসে এই অভিনেত্রীর দেহের ফরেন্সিক রিপোর্ট। একটি দেশ থেকে অন্য দেশে দেহ নিয়ে যাওয়ার জন্যও বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে শ্রীদেবীর পরিবারকে।
শনিবার রাতে শ্রীদেবীর মৃত্যু হ। এরপর গোটা একটি দিন, মৃতদেহের ময়না তদন্ত, ডেথ সার্টিফিকেটের জন্য় আটকে যায় , অভিনেত্রীর নশ্বর দেহ দেশে আনার প্রক্রিয়া। বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতার পর সোমবার অনিল আম্বানির প্রাইভেট জেট-এ দেহ আনা হচ্ছে।












Click it and Unblock the Notifications