সৎ বোন জাহ্নবী-খুশিদের কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছেন অর্জুন?উচ্ছসিত কাপুর পরিবার

শ্রীদেবীর মৃত্যুর পর বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে অর্জুনের বাড়িতে যাতায়াত করছেন বনি ও তাঁর কন্যারা।

ফেব্রুারি মাসে পরিবারের সদস্য শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে বলিউডের কাপুর পরিবার। বনি কাপুরের স্ত্রী শ্রীদেবীর মৃত্যুর পর , তাঁদের সন্তান জাহ্নবী ও খুশির পাশে বার বার বিভিন্ন ভাবে এসে দাঁড়িয়েছেন কাপুর পরিবারের সদস্যরা। উল্লেখযোগ্যভাবে , পরিবারের বড় সন্তান হিসাবে 'দাদা'-র সমস্ত দায়িত্ব পালন করেন অর্জুন কাপুর। আর এখনও তিনি নিজের দায়িত্ববোধ থেকে অবিচল রয়েছেন।

সৎ বোন জাহ্নবী-খুশিদের কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছেন অর্জুন?উচ্ছসিত কাপুর পরিবার

শ্রীদেবীর মৃত্যুর পর বেশ কিছুদিন ধরেই অর্জুনের বাড়িতে যাতায়াত করছেন বনি ও তাঁর কন্যারা। বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুনের বোন অনশুলাকেও দেখা যাচ্ছে সৎ বোন জাহ্নবী ও খুশির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে। শুধু তাই নয়, জাহন্বীর নামে একটি ওয়েবসাইট কটুক্তি করায় ,তার কড়া জবাব দিতেও দেখা গিয়েছে অর্জুনকে। এবার, পরিবারের শোকের ছায়া থেকে বোনেদের খানিকটা স্বস্তি দিতে বিদেশে বেড়াতে নিয়ে যাওয়ার প্ল্যান করেছেন অর্জুন।

জানা গিয়েছে, খুশি, জাহ্নবী, অনশুলাকে তিনি লন্ডন নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য়, লন্ডনে অর্জুনের ফিল্ম 'নমস্তে ইংল্য়ান্ড' ছবির শ্যুটিং হতে চলেছে। আরসেইজন্যই সেখানে যাচ্ছেন অর্জুন। সঙ্গে রয়েছেন তাঁর বোন অনশুলা। এদিকে, লন্ডনের পথে রওনা হচ্ছেন খুশি ও জাহ্নবীও। উল্লেখ্য, কিছুদিন আগেই জাহ্নবীর ছবি 'ধড়ক'-এর শ্যুটিং শেষ হয়েছে। এবার পালা বেড়ানোর। তাও আবার 'দাদা' অর্জুনের সঙ্গে বেড়ানো। আর তার সঙ্গে রয়েছে খুড়তুতো বোন সোনম কাপুরের বিয়ের উচ্ছাস। সব মিলিয়ে শোকের দীর্ঘ ছায়া পেরিয়ে আপাতত সামনের দিকে তাকাতে শুরু করেছে কাপুর পরিবার। আর অর্জুনের সঙ্গে জাহ্নবীদের এই বেড়াতে যাওয়া নিয়ে বেশ খুশি বনি সহ গোটা কাপুর পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+