হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডি’সুজা
পরিচালক–কোরিওগ্রাফার রেমো ডি’সুজা আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আইসিইউতে রয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল রয়েছেন।

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার হিসাবেই পরিচিত রেমো। কয়েক বছর যাবৎ তিনি পরিচালনার কাজেও হাত পাকিয়েছেন। তাঁর পরিচালিত ছবি স্ট্রীট ডান্সিং থ্রিডি, এবিসডি, এবিসিডি ২ ও আ ফ্লাইং জাট বলিউডে বেশ হিট হয়েছে। রেমো ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স প্লাস ও ঝলক দিখলা যা–এর মতো নাচের রিয়ালিটি শোতে বিচারকও। তাঁর পায়ের তালে যাদু রয়েছে। রেমো পরিচালিত প্রত্যেকটি ছবিতেই নাচ বিরাট অংশ জুড়ে রয়েছে।
রেমো একজন ফিটনেস এন্থুসিয়াস্টও বটে। নিজের নিয়মমাফিক শরীরচর্চার ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন। তাঁর আচমকা অসুস্থতার খবরে অনেকেই তাঁকে দেখতে কোকিলাবেন হাসপাতালে গিয়েছেন। ৪৬ বছরের রেমোর সুস্থতা কামনা করে অনেকেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।












Click it and Unblock the Notifications