বাগদান কি সেরে ফেলেছেন রণবীর–আলিয়া! কি বলছে কাপুর পরিবার

বাগদান কি সেরে ফেলেছেন রণবীর–আলিয়া! কি বলছে কাপুর পরিবার

রণবীর কাপুর ও আলিয়া ভাট চুপিসারে বাগদান সেরে নিয়েছেন। হ্যাঁ, এমনটাই খবর রটেছে গোটা বলিউড ও সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও কাপুর পরিবার থেকে এই দাবিকে একেবারেই নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিছকই ছুটি কাটানোর জন্য তাঁরা রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানে এসেছেন।

বাগদান কি সেরে ফেলেছেন রণবীর–আলিয়া! কি বলছে কাপুর পরিবার


মঙ্গলবার রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের পরিবারের সঙ্গে জয়পুরের এই জাতীয় উদ্যানে এসেছেন। এর কিছুক্ষণ পরই গোলাপি শহরে পা রাখেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও। আর তাতেই জল্পনা তুঙ্গে ওঠে। শোনা যায় যে রণবীর–আলিয়া পরবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে বাগদান পর্ব সেরে নিয়েছেন। যদিও রণবীরের কাকা রনধীর কাপুর এই গুজব সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে বলেন, '‌এটা সত্যি নয়। যদি রণবীর ও আলিয়ার বাগদান হত তবে আমি এবং আমার পরিবার সেখানে থাকত। রণবীর, আলিয়া, নীতু ছুটি কাটাতে ও নতুন বছর পালন করতে গিয়েছেন। বাগদানের খবর সত্য নয়।’‌

রণবীর–আলিয়া রণথম্বোরের বিলাসবহুল অমন–ই–খাস রিসর্টে রয়েছেন এবং রণবীর–দীপিকা রয়েছেন বনষবিলাস রিসর্টে। মঙ্গলবার রাতে নীতু কাপুর দুই রণবীরের সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সকলেই কান পর্যন্ত হাসছেন। কিছুদিন আগেই এক সাক্ষাৎকার দিতে গিয়ে চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দকে রণবীর জানিয়েছিলেন, করোনার প্রকোপ না থাকলে চলতি বছরেই বিয়েটা সেরে ফেলতেন তিনি। এই বছরই আবার বাবা ঋষি কাপুরকেও হারিয়েছেন রণবীর। কঠিন সময়ে প্রেমিকের পাশে থেকেছেন আলিয়া। সেই সাক্ষাৎকারেই রণবীর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+