একঝাঁক তারকা নিয়ে মাধুরী-সঞ্জয় অভিনীত ছবি 'কলঙ্ক'-এর পোস্টার প্রকাশ্যে

এদিন করণ জোহর তাঁর আসন্ন ছবি 'কলঙ্ক'-এর পোস্টার প্রকাশ্যে নিয়ে আসেন। এই ছবিতেই এক ঝাঁক তারকার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তকে।

আগেই শোনা গিয়েছিল, যে ফের একবার অনস্ক্রিন হচ্ছেন মাধুরী আর সঞ্জয় দত্ত। করণ জোহরের মাল্টিস্টার কাস্টের ছবিতে তাঁদের দেখা যাবে এই খবর প্রচার হতেই মাধুরী ভক্তদের মন 'ধক ধক' করে উঠেছিল আবার! আর এদিন মুক্তি পেল ছবির প্রথম পোস্টার। আর তার সাথেই জানা গেস, কবে মুক্তি পাচ্ছে ছবিটি।

একঝাঁক তারকা নিয়ে মাধুরী-সঞ্জয় অভিনীত ছবি কলঙ্ক-এর পোস্টার প্রকাশ্যে

এদিন করণ জোহর তাঁর আসন্ন ছবি 'কলঙ্ক'-এর পোস্টার প্রকাশ্যে নিয়ে আসেন। এই ছবিতেই এক ঝাঁক তারকার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তকে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১৯ এপ্রিল। অভিষেক বর্মন এই ছবির পরিচালক। করণ প্রযোজিত এই ছবিতে তারকা খাচিত কাস্টিং-এ থাকছেন , মাধুরী , সঞ্জয়, বরুণ ধওয়ান, আলিয়া ভট্ট, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুর। ১৯৪০ সালের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি।

করণ এদিন ছবির পোস্টার টুইট করেই লেখেন, তিনি এই ছবি নিয়ে যতটা গর্বিত ততটাই উচ্ছসিত। 'কলঙ্ক' ছবিটি করণের কাছে যে কতটা আবেগপূর্ণ, তা বলে বোঝানো কঠিন। এই ছবিতে মাধুরীর জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। এই ছবিটি নিয়ে ১৫ বছর আগেই ভাবনা চিন্তা শুরু করেছিলেন করণ। শেষমেশ পরিচালক অভিষেক বর্মণের হাত ধরে ছবিটি পূর্ণতা পাওয়ায় খুশি করণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+