পরনে লাল শাড়ি, হাতে চু‌ড়ি, মাথায় টিপ, ‘‌লক্ষ্মী বোম্ব’‌–এর ট্রেলারেই বাজিমাত অক্ষয় কুমারের

মুক্তি পেল লক্ষ্মী বোম্বের ট্রেলার

অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাস মহামারির জন্য থমকে গিয়েছিল গোটা বলিউড। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মুক্তি পেল অক্ষয় কুমারের '‌লক্ষ্মী বোম্ব’‌ ছবির ট্রেলার। ভুতুড়ে ও কমেডির একেবারে অসাধারণ মিশ্রন যা আক্কির জন্য স্বাচ্ছন্দ্যের জায়গা তৈরি করেছে ছবিতে। অক্ষয় বরাবরই এ ধরনের সিনেমায় অভিনয় করতে ভালোবাসেন। ছবির প্রত্যেকটি সহ–অভিনেতাই যথেষ্ট তাল মিলিয়েছেন অক্ষয়ের সঙ্গে।

পরনে লাল শাড়ি, হাতে চু‌ড়ি, মাথায় টিপ, ‘‌লক্ষ্মী বোম্ব’‌–এর ট্রেলারেই বাজিমাত অক্ষয় কুমারের


অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন কিয়ারা আদবানী এবং অক্ষয়কে দেখা যাবে দুর্দান্ত দ্বৈত চরিত্রে, যেখানে প্রেমিক অক্ষয় হয়ে উঠবেন ভূত লক্ষ্মী। লক্ষ্মণ থেকে অক্ষয়ের লক্ষ্মীতে রূপান্তর একই সঙ্গে হাস্যকর ও ভূতুড়ে। এ ধরনের বিনোদন দর্শকদের অবশ্যই পছন্দ হবে বলে মনে করা হচ্ছে।

ছবির একটি দৃশ্যে অক্ষয় কুমারকে সম্পূর্ণ লক্ষ্মী অবতারে দেখা যাবে, যা দর্শককে '‌সংঘর্ষ’‌ ছবিতে আশুতোষ রানার অনবদ্য অভিনয়ের কথা স্মরণ করিয়ে দেবে। এই ছবির পরিচালক রাঘব লরেন্স এবং এটি এ বছরের ৯ নভেম্বর দিওয়ালির সময় মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। কিছুদিন আগেই এই ছবির মোশন পোস্টার সবচেয়ে বেশি দর্শক দেখেছিলেন, যা অতিক্রম করেছিল ৪১ লক্ষ দর্শক দেখে ফেলছিল ২৪ ঘণ্টার মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+