স্বামী, মেয়ে ফিরে এলেও কেন দুবাইতে থেকে গিয়েছিলেন শ্রীদেবী! ওই ৩ দিন ঘিরে কিছু তথ্য
মোহিতের বিয়ে উপলক্ষ্যে স্বামী বনি ও ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে দুবাইতে যান শ্রীদেবী। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর কাপুর পরিবারের সদস্যরা দেশে ফিরে আসেন।
২৪ ফেব্রুয়ারির আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়া মশগুল ছিল শ্রীদেবীর সাম্প্রতিক ছবিতে। আত্মীয় মোহিত মারওয়ার বিয়েতে শ্রীদেবীর ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে প্রশংসা শুরু হয়। রূপ সৌন্দর্যে সেই সমস্ত ছবিতে এক্কেবারে মাতোয়ারা করে দেন শ্রীদেবী। আর সেই বিয়ের রাতের কয়েকদিনের মাথাতেই এই দুঃসংবাদ।

মোহিতের বিয়ে উপলক্ষ্যে স্বামী বনি ও ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে দুবাইতে যান শ্রীদেবী। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর কাপুর পরিবারের সদস্যরা দেশে ফিরে আসেন। ২১ তারিখ চলে আসেন বনি ও খুশি কাপুর। কিন্তু দুবাইতে থেকে যান শ্রীদেবী। কারোর দাবি , বড় মেয়ে জাহ্নবীর জন্য কেনাকাটা করতে দুবাইতে থেকে যান শ্রীদেবী। অন্য একটি রিপোর্টের দাবি নিজের হাতে আঁকা ছবির নিলামের জন্য দুবাইতে থাকেন শ্রীদেবী। তবে মাঝের এই ৩ দিন দুবাইতে তিনি হোটেল রুম থেকে বের হননি বলে খবর।
এদিকে, দেশে ফিরে এলেও, স্ত্রী শ্রীদেবীকে সারপ্রাইজ দিতে ফের একবার দুবাই যান বনি কাপুর। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করে, হোটেল থেকে তাঁরা 'সারপ্রাইজ ' ডিনার ডেট এর জন্য রওনা হচ্ছিলেন। দাবি করছে সূত্র। এমন এক সময়েই বাথরুমে মৃত্যু হয় ৫৪ বছরের শ্রীদেবীর। যে মৃত্য়প ঘিরে গভীর শোকের সঙ্গে সঙ্গে , দানা বাঁধছে রহস্যও।












Click it and Unblock the Notifications