Adrit-Kaushambi Wedding: বৌভাতের আসর জমজমাট, মনোহরা কি থাকছে আদৃত-কৌশাম্বীর রিসেপশন মেনুতে
শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে। আজ বৌভাতের অনুষ্ঠান আদৃত-কৌশাম্বীর। জমজমাট ছিল বিয়ের আসর। ততটাই জমদমাট রিসেপশনও। সকালে বৌভাতের অনুষ্ঠান হয়ে গিয়েছে। তাতে নবদম্পতিকে বেশ খোসমেজাজেই দেখা গিয়েছে। সবুজ রঙের শাড়ি পরেছিলেন নতুন কনে কৌশাম্বি। আর আদৃতের পরণে ছিল সাদা পাঞ্জাবি।
সন্ধে থেকেই রিসেপশনের আসর জমতে শুরু করে দিয়েছে। কিন্তু জানেন কি কোথায় বসেছে এই রিসেপশন। আদৃত-কৌশাম্বীর রিসেপশন হচ্ছে দক্ষিণ কলকাতার লেক ক্লাবের ব্যাঙ্কোয়েটে। সকাল থেকেই অনুরাগীরা উঁকি ঝুঁকি দিতে শুরু করে দিয়েছিলেন সেখানে।


সন্ধে নামতেই নবদম্পতিকে আশীর্বাদ করতে ভিড় করতে শুরু করেছেন অতিথিরা। ফুলের সাজে সেজে উঠেছে ব্যাঙ্কোয়েট হল। খাবারের মেনুতেও রয়েছে এলাহি আয়োজন। রিল লাইভে মোদক পরিবারের মূল ব্যবসা ছিল মনোহরা মিষ্টির। সেই মনোহরা কি থাকছে আদৃতের রিসেপশনের মেনুতে। এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে শোনা যাচ্ছে আমিষ-নিরামিষ মিলিয়ে বিপুল পদের সমাহার থাকছে রিসেপশনে।
অতিথিরা যাতে তৃপ্তি করে খেতে পারেন সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ৯ মে বিয়ে হয়েছে তাঁদের সেদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের ছবি। হলুদ পাঞ্জাবি আর লাল ধুতি পরে গলায় মালা আর মাথায় টোপর দিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আদৃত। অন্যদিকে কৌশাম্বি সেজেছিলেন লাল বেনারসিতে। একেবারে সাবেকি বাঙালি কনের সাজে সেজেছিলেন তিনি।
কৌশাম্বী আর আদৃতের বিয়ের আসরে উপস্থিত হয়েছিল মোদক পরিবারও। কিন্তু ছিলেন না মিঠাই সৌমিতৃষা। সিরিয়াল শেষ হওয়ার আগে থেকেই সৌমিতৃষার সঙ্গে বিরোধ তুঙ্গে উঠেছিল আদৃতের। শট দেওয়া ছাড়া কেউ কারোর মুখোমুখি হতেন না। এরই মাঝে সেটে কৌশাম্বীর সঙ্গে প্রেম জমে উঠেছিল। যদিও কৌশাম্বী প্রথম প্রেম নন আদৃতের। এর আগে প্রেমিকার সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল। ২০২১-এ বিয়ের কথা ছিল আদৃতের। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications