বিয়ে ২ ফেব্রুয়ারি, প্রি–ওয়েডিংয়ে মাতলেন ইমন–নীলাঞ্জন

বিয়ে ২ ফেব্রুয়ারি, প্রি–ওয়েডিংয়ে মাতলেন ইমন–নীলাঞ্জন

টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। এক এক করে টেলি অভিনেতা থেকে টলিউডের অভিনেতা–অভিনেত্রীদের উইকেট পড়তে দেখা গিয়েছে। এবার চার হাত এক হওয়ার পালা জাতীয় পুরস্কার জয়ী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর। পাত্র নীলাঞ্জন ঘোষ। '‌সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই’‌, এই ক্যাপশন দিয়েই নিজের প্রি ওয়েডিং ফটোশুট সারলেন ইমন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিও দিয়েছেন। ২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন ইমন–নীলাঞ্জন।

বিয়ে ২ ফেব্রুয়ারি, প্রি–ওয়েডিংয়ে মাতলেন ইমন–নীলাঞ্জন

দেবর্ষি সরকারের ক্যামেরার সামনে দারুণ দারুণ পোজ দিলেন ইমন–নীলাঞ্জন। নীলাঞ্জনের পরনে ছিল সাদা ও বেগুনি কম্বিনেশনের শাড়ি ও নীলাঞ্জন পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি। ইমন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একাধিক ছবি। কখনও একে–অপরের দিকে তাকিয়ে, আবার কখনও বা দু’‌জনে একসঙ্গে দেখছেন প্রকৃতি এবার কখনও বা নীলাঞ্জনের কোলে উঠে গিয়েছেন ইমন। করোনা আবহে গত বছরের অক্টোবরেই নালাঞ্জনের সঙ্গে আংটি বদল করেন ইমন। তবে তা খুবই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। ডিসেম্বর থেকেই আইবুড়ো ভাত খাওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তিনি।

জানা গিয়েছে, বিয়েতে খুব বেশি আড়ম্বর করবেন না তিনি। একেবারেই সাদামাটা ভাবে বিয়ে সারতে চান ইমন–নীলাঞ্জন। তা অবশ্য কিছুটা মারণ ভাইরাসের কারণেও। প্রসঙ্গত সঙ্গীতশিল্পী শোভনের সঙ্গে ইমনের প্রেমপর্ব বেশ অনেকদিন চলেছিল। কিন্তু তাঁদের দু’‌জনের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর নীলাঞ্জনের সঙ্গে ইমনের সম্পর্ক গড়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+