মিস শেফালিকে মনে আছে! জানেন তিনি এখন কোথায় , কী অবস্থায় আছেন
আপাতত তিনি চরম অসুস্থতা নিয়ে ভর্তি রয়েছেন মুকুন্দপুরের একটি বেসরকারী হাসপাতালে। টানা একসপ্তাহেরও বেশি দিন ধরে সেখানেই মিস শেফালি। ছিলেন আইসিইউ-১এ।
একটা সময় ছিল যখন রাতের কলকাতা মাতিয়ে রাখত রাখত একটাই নাম মিস শেফালি। কলকাতার নামী সেই ক্যাবারে ডান্সার মিস শেফালির এখন গুরুতর আর্থিক সংকটে। আপাতত তিনি চরম অসুস্থতা নিয়ে ভর্তি রয়েছেন মুকুন্দপুরের একটি বেসরকারী হাসপাতালে। টানা একসপ্তাহেরও বেশি দিন ধরে সেখানেই মিস শেফালি। ছিলেন আইসিইউ-১এ।

এই মুহর্তে তাঁর 'প্রতিদ্বন্দি' একমাত্র অর্থাভাব। অর্থাভাবে পড়ে মিস শেফালির এখন সঙ্গী শুধু একাকীত্ব। তবে , নার্স ডাক্তারদের সঙ্গে শেফালির পাশে রয়েছেন তাঁর ভাগ্নে সৌমেন ও ভাগ্নি এলিভনা সাহা। শেফালির চিকিৎসার জন্য প্রয়োজন ছিল ১০ বোতল রক্ত। যার মধ্যে ২ বোতল জমা করতে পেরেছেন তাঁর আত্মীয়রা। সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। একটা সময়ে কলকাতা কাঁপানো শেফলী আজহাসপাতালে বিছানায় শুয়ে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। যাঁর রূপের ছটায় মুগ্ধ হতেন একাধিক নামী ব্যক্তিত্ব, আজ সেই রূপ ম্লান। চরম অর্থাভাব আর দারিদ্র আচ্ছন্ন সেই রূপ।
১২ বছর বয়সে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন শেফালি। তারপর সংসারের যাবতীয় দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন তিনি। একরক কলকাতার একের পর এক নামজাদাজায়গায় নাচের ভঙ্গিমায় তিনি মাত করে দিয়েছিলেন তিনি। সত্যজিৎ রায়ের দুটি অসামান্য ছবি 'প্রতিদ্বন্দ্বি' ও 'সীমাবদ্ধ'-এ বিশেষ ভূমিকায় দেখি গিয়েছিল তাঁকে। সেই তারকা এখন চরম সমস্য়ায়।












Click it and Unblock the Notifications