বিতর্ক থেকে অফিস ভাঙচুর, কেমন কাটলো এ বছর কঙ্গনা রানাওয়াতের দেখে নিন

বিতর্ক থেকে অফিস ভাঙচুর, কেমন কাটলো এ বছর কঙ্গনা রানাওয়াতের দেখে নিন

২০২০ সালটা সকলের মতোই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জন্য মোটেও ভালো ছিল না। দেশে করোনা ভাইরাসের মতোই ক্রমাগত কঙ্গনার পিছু ছাড়েনি বিতর্ক। তিনবারের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী এ বছর সকলের সঙ্গে নিয়ে ফেলেছেন জোরদার পাঙ্গা। মামলার পর মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। আর যে কারণে এ বছরের অধিকাংশ সময় তিনি প্রতিদিন ও সব জায়গায় মধ্যমণি হয়ে ছিলেন।

এ বছরটা কঙ্গনার শুরু হয়েছিল অশ্বিনী আয়ার তিওয়ারির ক্রীড়া সংক্রান্ত সিনেমা '‌পাঙ্গা’‌ দিয়ে, এর কয়েকমাসের মধ্যেই কোভিড–১৯–এর প্রকোপ গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলস্বরূপ অভিনেত্রী তাঁর টুইট, ভিডিও এবং বিতর্কিত মন্তব্যের কারণে সকলের আকর্ষণের কেন্দ্রে উঠে আসেন। ২০২০ সালে কঙ্গনা সবচেয়ে বিতর্কিত ও সবচেয়ে চর্চিত অভিনেত্রী হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও বলিউড মাদক কাণ্ড

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও বলিউড মাদক কাণ্ড

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু নিয়ে কঙ্গনা তাঁর উত্তপ্ত বিবৃতি দেওয়া শুরু করেন। মনে আছে ২০১৭ সালে কফি উইথ করণ-শোতে এসে কঙ্গনা শোয়ের সঞ্চালক ও পরিচালক করণ জোহরকে ‘‌স্বজন পোষণের পতাকা বাহক'‌ বলেছিলেন, এ বছর তিনি আরও এক ধাপ এগিয়ে তাঁর ও সুশান্তের ‘‌বুলিউড'‌ দ্বারা নির্যাতনের কথা তুলে ধরেন। সুশান্তের মৃত্যুর একদিন পরই কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে প্রশ্ন করেন, ‘‌সুশান্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ভালো র‌্যাঙ্কিংয়ে রয়েছেন, কি করে তাঁর মন এত দুর্বল হতে পারে?‌'‌ সুশান্তের মৃত্যুকে পরিকল্পিত খুন বলে উল্লেখ করার আগে অভিনেত্রী সুশান্তের অপমানগুলিকে সামনে নিয়ে আসেন। কঙ্গনা রীতিমতো পাগল হয়ে গিয়েছিলেন এবং তিনি সুশান্তকে বিচার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধ পরিকর ছিলেন। এমনকী এইমসের রিপোর্ট যখন খুনের তত্ত্বকে খারিজ করে, তখন কঙ্গনা জানান যে তিনি বলিউডের মাফিয়া দ্বারা হেনস্থা হয়েছেন। এরপর তিনি রণবীর সিং, ভিকি কৌশল, রণবীর কাপুর সহ অন্যান্য অভিনেতাদের রক্তের নমুনা পরূঈক্ষা করিয়ে তাঁরা মাদকাসক্ত নন তা প্রমাণ করতে বলেন।

 মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা

মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা

না এটা করেই থেমে থাকেননি কঙ্গনা। এরপর তিনি আরও বড় কাণ্ড করে বসেন। তিনি মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত অভিনেত্রীকে টুইটে জানিয়েছিলেন যে কঙ্গনা যদি এই শহরে নিজেকে অসুরক্ষিত মনে সকরেন তবে তিনি যেন মুম্বইতে না ফেরেন। এই মন্তব্যের পরই কঙ্গনার তরফ থেকে প্রতিবাদ স্বরূপ আপত্তিকর, সম্মানহানি করার মতো মন্তব্য আসে। টুইটারে হওয়া এই বাকযুদ্ধের পরিণতিতে বিএমসি কঙ্গনা রানাওয়াতের অফিসের একাংশ ভেঙে দেয় তা অবৈধ দাবি করে। এই ঘটনার পরই কেন্দ্রের থেকে পাওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে কঙ্গনা মুম্বই আসেন। এক সপ্তাহের বেশি শিবসেনার সঙ্গে এই লড়াইয়ের পর কঙ্গনা ফের মানালি চলে যান।

 উর্মিলা মাতণ্ডকর ‘‌সফট পর্নস্টার’‌

উর্মিলা মাতণ্ডকর ‘‌সফট পর্নস্টার’‌

না কোনও কারণ ছাড়াই কঙ্গনা একের পর এক বলিউড তারকাদের নিজের নিশানায় বিদ্ধ করে চলেছিলেন। এবার তাঁর তালিকায় নাম ছিল উর্মিলা মাতণ্ডকরের। উর্মিলাকে ‘সফট পর্ন স্টার' বলে মন্তব্য করেন তিনি। এক টিভি সাক্ষাতকারে কঙ্গনা বলেন, ‘‌উর্মিলা একজন সফট পর্নস্টার। তিনি নিশ্চয়ই তাঁর অভিনয়ের জন্য পরিচিত নন, তবে কি জন্য তিনি জনপ্রিয়?‌ সফট পর্ন করার জন্য ঠিক?‌ তিনি যদি নির্বাচনে টিকিট পেতে পারেন তবে আমি কেন পাব না?‌'‌ এই মন্তব্যের পর গোটা বলিউড কঙ্গনার নিন্দায় সরব হন।

মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যাজনিত দাবি ও বিবৃতি

মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যাজনিত দাবি ও বিবৃতি

এ বছর কঙ্গনা মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে অসত্য/‌বিভ্রান্তিকর দাবি করেছেন। এটা শুরু হয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে। কঙ্গনা সরাসরি জানিয়ে দেন যে মানসিক সমস্যার কোনও অস্তিত্ব নেই। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘‌সত্য এটাই এখানে কোনও বৈধ মেডিক্যাল প্রমাণ নেই মানসিক অসুস্থতার।'‌ কঙ্গনা এও জানান যে তিনিও অবসাদে ছিলেন তবে তা আত্মহত্যার দিকে যায়নি। কঙ্গনা এমনকী দীপিকা পাড়ুকোনের

অবসাদের সঙ্গে সংঘর্ষ নিয়েও উল্টো মন্তব্য করেন, তিনি বলেন, ‘‌এটা কী ধরনের মানসিক অবসাদ যা আট বছর পর হচ্ছে।'‌

কঙ্গনা–জয়া বচ্চন

কঙ্গনা–জয়া বচ্চন

ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাদকাসক্ত বন্ধ করা নিয়ে কঙ্গনার সঙ্গে একই সুরে সুর মেলান বিজেপির রবি কিষাণ। ।আ শোনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংসদ জয়া বচ্চন। তিনি সংসদে দাঁড়িয়েই বলেন, ‘‌যে থালায় খান সেই থালাতেই ফুটো করেন। ভুল এটা।'‌ তিনি আরও বলেছেন, ‘‌কিছু মানুষেরর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে বলে একটা গোটা ইন্ডাস্ট্রিকে অপমানিত করা যায় না। আমি গতকাল দেখলাম লোকসভায় বলিউডের সঙ্গে জড়িত একজনই কাজটা করলেন। অত্যন্ত লজ্জাজনক বিষয়টা'‌। এই মন্তব্য অবশ্যই কঙ্গনাকে চুপ করে বসিয়ে রাখবে না। তিনি বলেন, ‘‌জয়া জি, শ্বেতা ও অভিষেক বচ্চন যদি একই ধরনের অবিচারের সম্মুখিন হতেন তাও কি আপনি এই কথাই বলতেন। আর কোন থালার কথা বলছেন উনি?‌ যেখানে ২ মিনিটের চরিত্রে অভিনয়ের জন্য, রোম্যানন্টিক দৃশ্যের জন্য, আইটেম গানে নাচার জন্য নায়কের সঙ্গে শুতে হয়?‌'‌

কঙ্গনা রানাওয়াত বনাম দিলজিত দোসাঁঝ

কঙ্গনা রানাওয়াত বনাম দিলজিত দোসাঁঝ

কৃষক আন্দোলনে যোগ দেওয়া এক বৃদ্ধাকে ‘শাহিনবাগের দাদি' বিলকিস বানোর সঙ্গে গুলিয়ে ফেলা ও তাঁর সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বিপাকে পড়েন বলিউড অভিনেত্রী। পরে ভুল বুঝে টুইটটি মুছে ফেললেও ইতিমধ্যেই তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন আইনজীবী হরকম সিং। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অনেকেই কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে বলিউড অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঁঝের। যাবতীয় বিতর্কের মধ্যে চুপ করে থাকেন না কঙ্গনাও। তিনি টুইট করে পালটা আক্রমণ করেন দিলজিৎকে। তাঁকে ‘করণ জোহরের পোষ্য' বলেও কটাক্ষ করেন তিন‌ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+