বড় গায়ক হওয়ার ফায়দা কি তুলতে গিয়েছিলেন পাপন, কী বলছে চ্যানেল কর্তৃপক্ষ ও নাবালিকার বাবা
একটি রিয়্যালিটি শো-এ এক নাবালিকা প্রতিযোগীকে চুম্বন করা নিয়ে পাপনের বিতর্কিত ভিডিও প্রকাশিত হওয়া ও তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে রীতিমত শোরগোল রড়ে গিয়েছে।
একটি রিয়্যালিটি শো'তে এক নাবালিকা প্রতিযোগীকে চুম্বন করা নিয়ে পাপনের বিতর্কিত ভিডিও প্রকাশিত হওয়া ও তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে বেশ বিতর্ক ছড়িয়েছে। এদিকে এরকম এক পরিস্থিতিতে ওই রিয়্যালিটি শো-র চ্যানেল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

চ্যানেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্রতিযোগীর নিরাপত্তার বিষয়ে আমরা ভাবনা চিন্তা করি। এনসিপিসিআর নিয়মাবলী মেনে নিয়ে প্রতিযোগীদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়। এছাড়াও ওই নাবালিকার বাবা এ নিয়ে, নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'পাপনস্যার আমারা মেয়ের কাছে বাবার মতো। মেয়ের স্বপ্নপূরনের জন্য তাকে সব সময়ে উৎসাহ দেন পাপনস্যার। সকলকে সমানভাবে স্বপ্নপূরণে উৎসাহ দেন তিনি। যা ভিডিওতে দেখা গিয়েছে, তা ইচ্ছাকৃত কোনও ঘটনা নয়।...'
ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস পাপনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গিয়েছে , এক প্রতিযোগিতায় নাবালিকা প্রতিযোগীদের সঙ্গে ছিলেন পাপন। সেখানে হোলি-র শ্যুটিং হচ্ছিল, আর তার আগে, এক নাবালিকাকে আচমকা চুম্বন করেন পাপন। আর এই ভিডিও-র প্রেক্ষিতেই এই অভিযোগ।












Click it and Unblock the Notifications