Alia Bhatt: শাড়িতেই বাজিমাৎ, মেটগালার কার্পেটে মুগ্ধ করলেন আলিয়া, চোখ ফেরাতে পারলেন না কেউ
কোনও ফুলের দেশ থেকে আসা রাজকন্যা যেন। মেট গালার গ্র্যান্ড কার্পেটে আলিয়া ভাটকে দেখে মুগ্ধ নেটপাড়া। গতবার সাদা রঙের গাউনে হাজির হয়েছিলেন আলিয়া। এবার আরও একটু পরিণত িতনি। স্টাইলিংয়ে বেছে নিয়েছিলেন ভারতীয় পোশাক শাড়িকেই।
মেটগালার এবারের থিম ছিল দ্য গার্ডেন অব টাইম। সsই থিমকে সামনে রেখেই নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। মেটগালা আয়োজন করা হয়েছিল নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে। সেখানে আলিয়া তো ছিলেনই সেই সঙ্গে ছিলেন হলিউডের সব প্রথম সারির তারকারা।

এতো তারকার ভিঁড়ে নজর কেড়েছেন আলিয়া। তাঁকে রাজকন্যার মতো দেখাচ্ছিল। মেট গালার থিম মেনেই সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজেছিলেন তিনি। প্যাস্টেল সবুজ রঙের শাড়িতে ফুলের নকশা কাটা। সাদা আর হালকা গোলাপি রঙের ফুলের এমব্রডায়েরি করা ছিল। আঁচলের এমব্রডায়েরি ছিল চোখ ধাঁধানো। গোটা শাড়ি দুড়ে ফুলের নকশা। যেন মনে হচ্ছিল ফুলেরা সাজিয়ে দিয়েছে তার সাড়ি।
আলিয়ার শাড়ি তো বটেই নজর কেড়েছে তাঁর পরনে থাকা ব্লাউজও। তাতেও স্টোনের কাজ ছিল অসাধারণ। গোটা শাড়িটি তৈরি করতে বলিউডের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় টিম লাগিয়েছিল ১৯৫৬ ঘণ্টা। প্রায় ১৬৩ জন শিল্পী এই শাড়িটি তৈরি করেছেন তাঁদের দিনরাত এক করা পরিশ্রম দিয়ে। তার সঙ্গে মানানসই মেক আপ এবং হেয়ার করা হয়েছিল। ১৯২০ সালের স্টাইলের থিমে পুরো মেকআপ এবং লুক ক্রিয়েট করা হয়েছিল আলিয়ার।
ভারতীয় গয়নাতে সেজে উঠেছিলেন তিনি। কাজেই পুরোটাই ভারতীয় সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। এমনিতেও ভারতীয় সৌন্দর্যের প্রশংসা রয়েছে আন্তর্জাতিক মঞ্চে। এমনিতেও অভিনয়ের কারণে জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া। তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে একাধিক ছবিতে। বলিউডের এখন প্রথম সারির তারকাদের মধ্যে একজন আলিয়া ভাট।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications