শ্রীদেবীর মৃত্যুসংবাদ শুনে অনিলের বাড়িতে অর্জুন, সমবেদনা জানালেন রেখা-মাধুরীরা

ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ বলিউডের জন্য একটি কালো দিন হয়ে থাকবে। সেই অভিশপ্ত শনিবারের রাতেই ভারতীয় চলচ্চিত্র হারায় তার অন্যতম তারকাকে।

ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ বলিউডের জন্য একটি কালো দিন হয়ে থাকবে। সেই অভিশপ্ত শনিবারের রাতেই ভারতীয় চলচ্চিত্র হারায় তার অন্যতম তারকাকে। শ্রীদেবীর প্রয়াণের শোক সোমবারও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। এদিকে, রবিবার এই দুঃসংবাদের খবর আসতেই , শ্রীদেবীর দেওর অভিনেতা অনিল কাপুরের বাড়িতে পৌঁছন বলিউডের বহু তারকা । কাপুর পরিবারের দুঃসময়ে বহু বলিউড তারকাই সমবেদনা জানাতে পৌঁছেছেন।

অর্জুন কাপুর

অভিনেতা অর্জুন বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরের সন্তান। সম্পর্কের বিচারে শ্রীদেবী তাঁর সৎ মা। শ্রীদেবীর প্রয়াণের খবর পেতেই রবিবার রাতে অনিল কাপুরের বাড়িতে পৌঁছল অর্জুন।

রেখা

রেখা

অভিনেত্রী রেখাও এদিন শ্রীদেবীর প্রয়াণের পর ছুঁটে যান অনিল কাপুরের বাড়িতে।

শিল্পা শেট্টি

বলিউডের আরেক তারকা শিল্পা শেট্টি ও , শ্রীদেবীর প্রয়াণের পর তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুঁটে যান অনিল কাপুরের বাড়িতে।

অনুপম খের

শ্রীদেবীর মৃত্যু সংবাদে ব্যথিত অনুপম খেরকেও , অনিল কাপুরের বাসভবনে যেতে দেখা যায়। এই মর্মান্তিকক ঘটনা নিয়ে প্রতিক্রিয়াও জানান তিনি।

টাবু , ফারহা

সকাল হতেই সোমবার কাপুরদের বাড়িতে পৌঁছে যান টাবু ও ফারহা খান।

সরোজ খান

শ্রীদেবীর এককালের ঘনিষ্ঠ বন্ধু তথা করিওগ্রাফার সরোজ খান সোমবার সকালে পৌঁছন কাপুরদের সঙ্গে দেখা করতে।

মাকে সঙ্গে নিয়ে ফরহান

মা হনি ইরানিকে সঙ্গে নিয়ে অনিল কাপুরের বাড়িতে সোমবার সকালে যান অবিনেতা পরিচালক ফরহান আখতার।

করণ-মণীশ

পরিচালক করণ জোহার ও ডিজাইনার মণীশ মলহোত্রাও এদিন সকালে কাপুর পরিবারকে সমবেদনা জানাতে পৌঁছন অনিল কাপুরের বাড়িতে।

মাধুরী দীক্ষিত

সোমবার বেলার দিকে অনিল কাপুরের বাড়িতে পৌঁছন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+