১৫ বছরে একটি ছবিও হিট হয়নি, কিন্তু বক্স অফিসে আলিয়া-দীপিকাকে ছাপিয়ে গিয়েছেন এই অভিনেত্রী
অভিনয় জীবনে একের পর এক ছবি ফ্লপ। তারপরেও থমকে যাননি অভিনেত্রী। ১৫ বছর ধরে লাগাতার ফ্লপ সিনেমা দেওয়ার পরেও থেমে যাননি বলিউডের এই অভিনেত্রী। তবে তাঁর একটি ছবি বক্স অফিসে এতোটাই হিট করেছে যে আলিয়া-দীপিকাকেও ছাপিয়ে গিয়েছেন অভিনেত্রী।
আরও অনেক অভিনেত্রীদের মতো তিনিও মুম্বইয়ে এসেছিলেন বড় অভিনেত্রী হবেন বলে। কিন্তু প্রথম থেকেই ভাগ্য খুব একটা সহায় ছিল না তাঁর। একাধিক ছবিতে কাজ করার সুযোগ পেলেও একটিও ছবি বক্স অফিসে তেমন ভাবে টিকতে পারেনি আদা শর্মার। ১৫ বছর ধরে একের পর এক ফ্লপ ছবি দিয়ে গিয়েছেন অভিনেত্রী।

কিন্তু একটি ছবি তাঁর সব ব্যর্থতাকে ছাপিয়ে গিয়েছিল। বক্স অফিসে যাবে বলে ধমাকা ছিল আদা শর্মার সেই ছবিটি। এবং তাঁর জীবন একেবারেই বদলে দিয়েছে কেরালা ফাইলস। একটি ছবিতেই যা বক্স অফিস কালেকশন করেছে তা আলিয়া ভাট-দীপিকা পাড়ুকোনের মতো বড় অভিনেত্রীদের ছবির রেকর্ড ভেঙে গিয়েছিল। রাতারাতি গোটা দেশে পরিচিিত পেয়ে গিয়েছিলেন আদা শর্মা।
মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ছেড়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়েছিলেন তিনি। একাধিক বার বাতিল হতে হয়েছে তাঁকে। অর্থাৎ ফিরিয়ে দিয়েছেন পরিচালকরা। তাঁকে নাকি পরিচালকরা বলে দিতেন তিনি দেখতে সুন্দর নন তাই নায়িকা হওয়ার মতো যোগ্যতা তাঁর নেই। একাধিক জায়গায় না শোনার পর বিক্রম ভাটের ১৯২০ ইভিল রিটার্ন ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন আদা শর্মা।
তারপরে একাধিক ছবি করেছেন আদা শর্মা। ফির, হাম হ্যায় রাহি কার কে, কমান্ডো-২, হাসি তো ফাঁসি সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু কোনওটাই বক্স অফিসে তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি। দর্শকরা এককথায় পছন্দ করেননি তাঁর অভিনয়। প্রায় ১৫ বছর পর পর ফ্লপ ছবি দেওয়ার পর কেরালা ফাইলসে অভিনয় করার অফার আসে তাঁর কাছে। আর এই একটি ছবিই তাঁর কেরিয়ারের সব ব্যর্থতা রাতারাতি মুছে ফেলে দিয়েছে।
মাত্র ২০ কোটি টাকা বাজেটে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক। বক্স অফিসে সেটি ৩০৩ কোটি টাকা লাভ তুলেছে। রেকর্ড সাফল্য। দীপিকা আলিয়ার ছবিকেও ছাপিয়ে গিয়েছে কেরালা স্টোরির সাফল্য। তারপরে আবার বাস্তার দ্য নকশাল স্টোরি- ছবিতে কাজ করেছিলেন তিনি। কিন্তু সেটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।












Click it and Unblock the Notifications