যশরাজ ফিল্মসের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন আমির–পুত্র জুনেইদ খান
বলিউডে পা রাখতে চলেছেন আমির–পুত্র জুনেইদ খান
যশরাজ ফিল্ম এন্টারটেইনারের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে অভিনেতা আমির খানের বড় ছেলে জুনেইদ খানের। প্রশিক্ষিত অভিনেতা জুনেইদ দীর্ঘদিন ধরে ঠিয়েটারে অভিনয় করেছেন এবং বেশ কিছু সফল নাটকও উপহার দিয়েছেন। থিয়েটারের পর এবার তিনি বলিউডে আসতে চান এবং নিজের এই নতুন জীবন শুরু করছেন যশ রাজ ফিল্মসের মাধ্যমে।

এই প্রযোজনা সংস্থা অতীতে অনুষ্কা শর্মা, রনবীর সিং সহ অনেক বড় বড় তারকাদের বলিউডে লঞ্চ করিয়েছে এবং জুনেইদের জন্য সময়ের নাটকের মতো ছবিতে অভিনয় করানোর পরিকল্পনা করছে। এক বিশেষ রিপোর্টে জানা গিয়েছে, ওয়াইআরএফ পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার হাত ধরে ১৮৬২ সালের মহারাজ লাইবেল মামলার ওপর সিনেমা তৈরি করবে। এই সিনেমার কাজ শীঘ্রই শুরু হবে এবং মুম্বইয়ের মাড আইল্যান্ডে বিশাল সেট তৈরি করা হবে। ২০২১ সালের প্রথম দিকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং যে কারণে জুনেইদের ওয়ার্কশপ শীঘ্রই শুরু করা হবে। এই ছবিতে জুনেইদ এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন।
২৫ জানুয়ারি ১৮৬২ সালে বম্বে হাইকোর্টে সাংবাদিক করসানদাস মুলজি, যিনি সত্যপ্রকাশ নামে এক সংবাদপত্রের সাংবাদিক ছিলেন এবং তার পাবলিশার নানাভাই রুস্তমজি রাণিনার বিরুদ্ধে এক ধর্মীয় গুরুর মহিলা শিষ্যাদের নিয়ে যৌন কেলেঙ্কারির খবর ছাপানোর জন্য মামলা দায়ের করা হয়। জানা গিয়েছে, আমির খানের পুত্র জুনেইদ এই সাংবাদিক মুলজির ভূমিকায় অভিনয় করবেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications