কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বলিরেখা কমাতে আপনিও খেতে পারেন এই সবজি
গরমকালে সকলের বাড়িতেই কিন্তু পটল দিয়ে তরকারি, না হলে ভাজা লেগেই রয়েছে। পটল খেতেও যেমনি সুস্বাদু, তেমন গুণেও ভরপুর । আর এই সবজি দিয়ে নানান রকম মুখরোচক রান্নাও করা যায়। পটল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এমন কি পাইলসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। পটলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। এতে রয়েছে ভিটামিন এ, বি১ এর মতন যৌগ। পুষ্টিগুণে ভরপুর পটল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। জানুন এই সবজির উপকারিতা সম্পর্কে।

- কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে
পটল খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। কারণ, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবার জাতীয় খাবার খেলে অন্ত্র ভালো থাকে। পেটের কোনও সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন। পটলের বীজ খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো।
- সুগার রোগ নিয়ন্ত্রণে থাকবে
যারা ডায়াবেটিস রোগে ভুগছেন বা সুগার রোগ নিয়ন্ত্রণে রাখতে চান তারা নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন পটল। যেহেতু ফাইবার রয়েছে যা আপনার রক্তে শর্করার মাত্রাকে কখনোই বাড়তে দেবে না।
- হজম ক্ষমতা বাড়বে
পটলে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে। যেহেতু ফাইবার থাকে। তাই এটি খেলে খাবার খুব সহজেই হজম হয়ে যাবে । ক্যালোরিও বেশি বাড়বে না।
- রক্ত পরিষ্কার হবে
রক্ত পরিষ্কার রাখতে নিত্যদিন পটল খেতে পারেন। পটলে রয়েছে অনেক গুণ। রক্ত ভালো রাখতেও পটলের জুড়ি মেলা ভার। আয়ুর্বেদ মতে, পটলে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার বুকের ভেতর জমা কফ বের করে দিতে সাহায্য করবে।
- বলিরেখা কমবে
যদি আপনি আপনার ত্বকের বার্ধক্য কমাতে চান বা বয়স ধরে রাখতে চান বা মুখের বলিরেখা কমাতে চান তাহলে রোজ পটল খান। কারণ পটলে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে, যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
- মুখের দাগ কমবে
পটলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার মুখের দাগ কমাতে সাহায্য করবে। শুধু তাই নয়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও গরমকালে পটলের জুড়ি মেলা ভার।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications