Air pollution: বায়ু দূষণ থেকে বাড়তে পারে হাঁপানি রোগীদের সমস্যা, কীভাবে মিলবে রেহাই
শীতকালে দূষণ একটু বেশিই বাড়ে। একারণে বিভিন্ন রোগের সম্ভাবনাও বাড়তে থাকে। যার ক্ষতিকারক প্রভাব পড়ে শরীরের উপর। হাঁপানি, শ্বাসনালীর সমস্যা রয়েছে এমন রোগীদের সমস্যা আরোও বাড়তে থাকে। ঝুঁকি বাড়ে ক্যানসার রোগেরও, ত্বকের অনেক ক্ষতি হয়।
দূষণের ফলে চোখ জ্বালা জ্বালা করে, শ্বাস নিতে কষ্ট হয়। হাঁপানি রোগীদের সমস্যা সব থেকে বেশি বাড়ে। তাদের শারীরিক কষ্ট বাড়তে থাকে। এসময় প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। যদি হাঁপানি রোগীরা এই বায়ু দূষণ থেকে মুক্তি পেতে চান তাহলে মানতে পারেন এই টিপসগুলি, দেখুন সেগুলি কী কী।

- ইনহেলার সঙ্গে রাখুন
যে সকল ব্যক্তি হাঁপানির সমস্যায় ভুগছেন তাঁরা সকালবেলা বা বিকেলবেলা যদি কোথাও হাঁটতে যান বা ঘুরতে যান তাহলে অবশ্যই সঙ্গে ইনহেলার রাখবেন। যাতে আপনার শ্বাসকষ্ট হলেই আপনি ইনহেলার টানতে পারেন।
- পেট ভরে খাবেন না
যাদের হাঁপানির মতো সমস্যা রয়েছে তারা খুব বেশি পেট ভরে খাবার খাবেন না। দু তিন ঘন্টা অন্তর অন্তর খাবার খান। তবে ভাজা খাবার একদমই খাবেন না। সেই সঙ্গে তৈলাক্ত খাবার খাবেন না। গলা ব্যথা হতে পারে। দমবন্ধ হতে পারে। প্রচুর পরিমাণে খেলে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
- রাতে শোবার আগে গরম জল খান
যারা হাঁপানি রোগী হন তাহলে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এক কাপ গরম জল খান যা আপনার খাবার হজম করতে সাহায্য করবে। আর শরীর থেকে বিষাক্ত কোনও পদার্থ থাকলে তা সহজেই বার করে দেবে। এটি আপনার শরীর সুস্থ থাকবে, আরাম পাবেন। রাতেও খুব ভালো ঘুমাতে পারবেন।
- হলুদ ও দুধ খান
যদি আপনি হাঁপানি রোগী হন তাহলে শীতকালে বায়ু দূষণ থেকে মুক্তি পেতে চান শরীর সুস্থ রাখতে চান তাহলে খাদ্য তালিকায় হলুদ ও দুধ রাখতে পারেন। প্রতিদিন রাতে ঘুমোবার আগে হলুদ আর দুধ এক সঙ্গে খেতে পারেন। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীর সুস্থ থাকবে।
রোজ সকালে খালি পেটে এক গ্লাস করে গরম জল খান আপনি, চাইলে গার্গেল করতে পারেন। এটি অ্যাজমার রোগীদের জন্য সবথেকে ভালো, এতে আপনার শ্বাসকষ্ট অনেকটাই কমবে।

- দূষণ যুক্ত জায়গায় যাবেন না
যেখানে খুব প্রচুর পরিমানে দূষণ হয় সেই সব জায়গায় যাবেন না। উৎসবের মরশুমে যদি শিশুরা বাজি ফাটায় সেসব জায়গায় যাওয়া এড়িয়ে চলুন। আর যদিও বা যেতে হয় তাহলে মুখে মাস্ক পরুন, রুমাল দিয়ে যান, নচেৎ আপনার হাঁপানি সমস্যা আরও বাড়তে থাকবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications