Metro Recruitment 2023: একাধিক শূন্যপদে মেট্রোতে নিয়োগ, রইল আবেদনের খুঁটিনাটি
Gujarat Metro Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। মেট্রো রেলে (Metro) মোটা বেতনে (Sarkari Naukri) চাকরির সুযোগ। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গুজরাত মেট্রো রেল (GMRC) কর্পোরেশনের মাধ্যমে।
স্টেশন কন্ট্রোলার/ ট্রেন অপারেটর/ জুনিয়ার ইঞ্জিনিয়ারিং-মেকানিক্যাল/জুনিয়র ইঞ্জিনিয়ার-সিভিল/মেইনটেইনার-ফিটার সহ একাধিক (Gujarat Metro Recruitment 2023) শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ( Metro Recruitment) অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে গুজরাত মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- gujaratmetrorail.কম- ক্লিক করতে ( Metro te chakri) বলা হয়েছে। মোট ৪২৪ টা শূন্যপদের জন্যে এই ( Gujarat Metro Bharti) নিয়োগ করা হবে।
মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষগ তারিখ আগামী ৯ জুন পর্যন্ত। তবে এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.gujaratmetrorail.কম/wp-content/uploads/2023/05/OM-Non-Executive-Notification_10.05.2023-3.pdf- ক্লিক করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
স্টেশন কন্ট্রোলার/ট্রেন অপারেটর- যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় কিংবা সংস্থান থেকে ম্যাকানিকাল/ ইলেকট্রিকাল/ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। ফলে সেই সমস্ত পদের জন্যে আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

কোন পদের জন্যে কত নিয়োগ -
স্টেশন কন্ট্রোলার/ট্রেন অপারেটর পদের জন্যে ১৫০ জনকে নিয়োগ করা হবে। কাস্টমার রিলেশন অ্যাসিটেন্ট হিসাবে ৪৬ জনকে নিয়োগ করা হবে। জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের জন্যে ৩১ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও আরও একাধিক পদের জন্যে এই নিয়িওগ করা হবে।












Click it and Unblock the Notifications