বর্ডার সিকিউরিটি ফোর্সে অসংখ্য স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
বর্ডার সিকিউরিটি ফোর্সে অসংখ্য স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
বর্ডার সিকিউরকিটি ফোর্স বা বিএসএফে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। করোনা ভাইরাসের আবহে কোন পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা কীভাবে আবেদন করতে পারবেন, তাও জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৮৯
কোন কোন শূন্যপদ
১) স্পেশালিস্ট ডাক্তার (মেডিসিন, সার্জিক্যাল, গাইনি, রেডিওলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, প্যাথোলজিস্ট, অ্যানাসথেটিস্ট) - ২৭
২) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার - ৬২
কোথা থেকে আবেদন : দেশের সব প্রান্ত থেকে আবেদন করা যাবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) স্পেশালিস্ট ডাক্তার - সংশ্লিষ্ট স্পেশালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট/ডিপ্লোমা। ডিগ্রিধারীদের ক্ষেত্রে এক বছর এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
২) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার - এমবিবিএস এবং ইন্টার্নশিপ।
বেতন
১) স্পেশালিস্ট ডাক্তার - প্রতি মাসে ৮৫ হাজার টাকা।
২) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার - প্রতি মাসে ৭৫ হাজার টাকা।
আবেদনের পদ্ধতি
১) প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউ দিতে হবে।
২) আগামী ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে সাক্ষাৎকার প্রক্রিয়া।
৩) বিস্তারিত জানতে www.bsf.gov.in বা www.bsf.nic.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
৪) https://assets.eenadupratibha.net/uploadimages/bsf-converted-15-05-2021.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়া যাবে।












Click it and Unblock the Notifications