টাকার মুখ দেখতে চাইলে বছরের প্রথম দিন থেকেই এই পরিকল্পনাগুলি শুরু করুন
নতুন বছরের শুরু থেকে কী কী জিনিস করলে টাকার মুখ দেখতে পারবেন তা জেনে নেওয়া যাক।
শুরু হয়ে গেল নতুন বছর। রোজগার ঠিক থাকলেও সঞ্চয়ে মন দিতে না পারলে লক্ষ্মীদেবীর অধিষ্ঠান স্থায়ী হয় না। দেবী লক্ষ্মী খুবই চঞ্চলা। ফলে শুধু মনে মনে চাইলেই টাকা জমানো যায় না। তার জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন বছরভর। নতুন বছরের শুরু থেকে কী কী জিনিস করলে টাকার মুখ দেখতে পারবেন তা জেনে নেওয়া যাক।

নিজের খরচের হিসাব রাখুন
সারাদিনে সংসারে হাজারো খাতে খরচ হয়। ছোট ছোট খরচ অনেক সময় বোঝা না গেলেও মাসের শেষে সেটা বড় অঙ্ক হয়ে দাঁড়ায়। তাই বছরের প্রথম দিন থেকেই নিজের খরচের হিসাব রাখা শুরু করুন। এতে সবসময় পরিষ্কার ধারণা পাবেন।

বাজেট তৈরি করুন
মাসের খরচের একবার বাজেট তৈরি করে ফেলতে পারলেই নিজের প্রতিমাসের খরচের একটা হিসাব হাতে এসে যাবে। তাহলেই হিসাব করে নিজের চাহিদা অনুযায়ী খরচ করতে পারবেন। তাহলে সারাবছর টাকায় টান পড়বে না।

টাকা বাঁচানোর পরিকল্পনা করুন
শুধু রোজগার করলেই সম্পদ বৃদ্ধি হয় না। টাকা বাঁচাতেও হয়। নিজের রোজগারের ১০-১৫ শতাংশ টাকা অন্যত্র সরিয়ে রাখুন। সেটা কোথাও বিনিয়োগ করে তার কথা ভুলে যান। নিজের খরচ কমাতে না পারলে টাকা জমাতে পারবেন না।

তাৎক্ষণিক খরচের টাকা জমান
বিভিন্ন আপদে-বিপদে এমনকী আপতকালীন অবস্থায় টাকার প্রয়োজন পড়তে পারে। সেটা ভেবে একটি আলাদা ফান্ড তৈরি করে ফেলুন। হাসপাতাল খরচ, কোথাও ঘুরতে যাওয়া, গাড়ি বা বাইক কিনতে বা সারাতে ডাউন পেমেন্ট এগুলি মাঝে লাগতেই পারে। সেটা ভেবে তৈরি থাকুন।

টাকা বাড়াতে যা প্রয়োজন সেটায় ফোকাস
একগাদা জায়গায় বিনিয়োগ না করে অথবা খরচের চিন্তা না করে যেখানে টাকা বিনিয়োগ করলে ফল পাবেন সেখানেই ফোকাস করুন। অযথা টাকা খরচ করে নিজের বিপদ ডেকে আনবেন না।

সেভিংসের বৃদ্ধি খেয়াল রাখুন
কোথায় কত টাকা বিনিয়োগ করেছেন, কত হারে কোথায় টাকা জমছে বা কবে তা ম্যাচিওর করছে, সেগুলি নিজের মাথায় রাখুন। অনেক সময়ে ব্যাঙ্কিং সেক্টরে নিত্যনতুন অফার দেয়। অথবা শেয়ার বা মিউচুয়াল ফান্ডের অফার থাকে। সেগুলি সম্পদ বৃদ্ধিতে দারুণ সাহায্য করে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications