এসবিআই-এর রক্ষণাবেক্ষণ, বৃহস্পতিবার বেশ কিছুক্ষণের জন্য তিনটি সুবিধা পাবেন না গ্রাহকরা

এসবিআই-এর রক্ষণাবেক্ষণ, বৃহস্পতিবার বেশ কিছুক্ষণের জন্য তিনটি সুবিধা পাবেন না গ্রাহকরা

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (state bank of India)। এই ব্যাঙ্ক ইন্টারনেট ব্যাঙ্কিং (interne banking) ছাড়াও ইউনো (yono), ইউনো লাইট (yono lite) এবং ইউপিআই (upi)-এর সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের। এইসবগুলির ক্ষেত্রেই রক্ষণাবেক্ষণের (maintenance) কাজ চালানো হবে বৃহস্পতিবার, ১৭ জুন (17 June)।

 এসবিআই-এর বিজ্ঞপ্তি

এসবিআই-এর বিজ্ঞপ্তি

এসবিআই-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনো, ইউনো লাইট এবং ইউপিআই-এর সুবিধা পাওয়া যাবে না ২ ঘন্টার জন্য। সময়টা অবশ্য রাত ১২.৩০ থেকে ২.৩০ পর্যন্ত। অর্থাৎ এই বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল থেকে এইসবগুলির ব্যবহারে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

 গ্রাহকদের কাছে বার্তা

গ্রাহকদের কাছে বার্তা

গ্রাহকদের কাছে এসবিআই-এর তরফে জানানো হয়েছে, সংস্যা আরও উন্নত ব্যাঙ্কিং-এর অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে স্বপ্ল সময়ের অসুবিধা সহ্য করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি সমস্যায় পড়েছিলেন গ্রাহকরা

সম্প্রতি সমস্যায় পড়েছিলেন গ্রাহকরা

১৩ জুন এসবিআই-এর অনলাইন পরিষেবা ৪ ঘন্টার জন্য বিপর্যস্ত হয়ে পড়েছিল। এছাড়াও রক্ষণাবেক্ষণের কারণে ২১-২৩ মে ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনো, ইউনো লাইট, ইউপিআই ব্যবহারেও প্রভাব পড়েছিল বেশ কয়েকঘন্টার জন্য।
মঙ্গলবার এইচডিএফসি ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ কয়েক ঘন্টার জন্য বসে যাওয়াতেই এসবিআই-এর এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কেননা সবকটি ক্ষেত্রেই আরবিআই-এর নজরদারি রয়েছে। যদিও পরবর্তী সময়ে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই সমস্যার সমাধান করা গিয়েছে। গ্রাহকদের অসুবিধার জন্যও ব্যাঙ্কের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

 দেশের সব থেকে বড় ঋণ প্রদানকারী সংস্থা

দেশের সব থেকে বড় ঋণ প্রদানকারী সংস্থা

সারা দেশের মধ্যে সব থেকে বড় ঋণ প্রদানকারী সংস্থা হল এসবিআই। ৮ কোটি ৫০ লক্ষ মানুষ এই ব্যাঙ্কের ইন্টারনেট ব্যবহার করেন। এছাড়াও ১ কোটি ৯০ লক্ষ মানুষ মোবাইল ব্যাঙ্কিং-এর সুবিধা নেন। ইউনো রেজিস্টার করেছেন ৩ কোটি ৪৫ লক্ষ মানুষ। প্রতিদিন ৯০ লক্ষ অনলাইন ব্যবহার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+