ফের জ্বালানির মূল্যবৃদ্ধি, মুম্বইয়ে পেট্রোল ১০০ ছুঁইছুঁই, বিভিন্ন শহরে জ্বালানির মূল্য একনজরে

মঙ্গলবার পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল (increase)চার মেট্রো শহর-সহ দেশব্যাপী। মাঝে কয়েকদিনের বিরতির পরে এদিন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি ফের দাম বৃদ্ধি করেছে। এদিন শহরগুলিতে পেট্রোলের দাম লিটার প

মঙ্গলবার পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল (increase)চার মেট্রো শহর-সহ দেশব্যাপী। মাঝে কয়েকদিনের বিরতির পরে এদিন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি ফের দাম বৃদ্ধি করেছে। এদিন শহরগুলিতে পেট্রোলের দাম লিটার পিছু ২৫-২৭ পয়সা আর ডিজেলের লিটার পিছু ২৭-৩১ পয়সা বৃদ্ধি পেয়েছে।

দেশের বড় শহরগুলিতে পেট্রোলের দাম

দেশের বড় শহরগুলিতে পেট্রোলের দাম

এদিন দাম বৃদ্ধির পরে দেশের বানিজ্যিক রাজধানী মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে লিটার পিছু ৯৯.১৪ টাকায়। দিল্লিতে লিটার পিছথু ৯২.৮৫ টাকা। চেন্নাই, কলকাতা ও নয়ডায় যথাক্রমে ৯৪.৫৪ টাকা, ৯২.৯২ টাকা এবং ৯০.৬৬ টাকা।

দেশের বড় শহরগুলিতে ডিজেলের দাম

দেশের বড় শহরগুলিতে ডিজেলের দাম

দেশের মেট্রো শহরগুলির মধ্যে ডিজেলের দাম সব থেকে বেশি মুম্বইতে। সেখানে এদিন দাম বৃদ্ধির পরে লিটার পিছু ডিজেলের দাম ৯০.৭১ টাকা, দিল্লিতে ৮৩.৫০ টাকা। চেন্নাই ও কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ৮৮. ৩৪ এবং ৮৬.৩৫ টাকা।

রাজস্থানের শ্রী গঙ্গানগরে পেট্রোলের দাম সব থেকে বেশি

রাজস্থানের শ্রী গঙ্গানগরে পেট্রোলের দাম সব থেকে বেশি

দেশের মধ্যে রাজস্থানের শ্রী গঙ্গানগরে পেট্রোলের দাম সব থেকে বেশি। লিটার পিছু ১০৩.৮০ টাকা। সেখানে ডিজেলের মূল্য ৯৬.৩০ টাকা।

জ্বালানির মূল্য নির্ভর করে অন্তর্জাতিক বাজারের ওপরে

জ্বালানির মূল্য নির্ভর করে অন্তর্জাতিক বাজারের ওপরে

আন্তর্জাতিক বাজারে কাঁচা তেল এবং ডলার পিছু টাকার দামের ওপরে নির্ভর করে ভারতে তেলের মূল্য। এছাড়াও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি জ্বালানির ওপরে আলাদা করে কর বসিয়ে রেখেছে। মার্চ ২০২০ থেকে মে ২০২০-র মধ্যে কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে যথাক্রমে ১৩ টাকা এবং ১৬ টাকা করে এক্সাইজ ডিউটি হিসেবে আদায় করেছে। বর্তমানে এই করের পরিমাণ পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ৩২.৯ টাকা এবং ৩১.৮ টাকা। এছাড়াও রয়েছে বিভিন্ন রাজ্যের ভ্যাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+