চারযুগে দেবশিল্পী বিশ্বকর্মার এই অনন্য সৃষ্টি সম্পর্কে জানেন কি আপনি
চারযুগে দেবশিল্পী বিশ্বকর্মার এই অনন্য সৃষ্টি সম্পর্কে জানেন কি আপনি
অন্যান্য বছরের মতো এ বছরও ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পড়েছে। বাংলায় এই পুজোর মাহাত্ম্য আলাদা ধরনের। যে কোনও নির্মাণ শিল্প বা কর্মস্থলে থাকা বিভিন্ন ধরনের জিনিসকেই আমরা বিশ্বকর্মার রূপ বলে ধরে নিই। হিন্দু পুরাণ জুড়ে রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি - এই চার যুগ ধরে ছড়িয়ে রয়েছে বিশ্বকর্মার অমর কীর্তি। বিশ্বকর্মাকে পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ারও বলা হয়। আজ আমরা জানব পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার বিশ্বকর্মার কয়েকটি অমর সৃষ্টির বিষয়ে।
সত্যযুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক। এই প্রাসাদ থেকেই দেবরাজ ইন্দ্র মর্ত্যলোক শাসন করতেন। ত্রেতা যুগে বিশ্বকর্মা সৃষ্টি করেন সোনার লঙ্কা। দ্বাপর যুগে সৃষ্টি করেন দ্বারকা। কলিযুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ।

সোনার লঙ্কা
হিন্দু পুরাণে উল্লেখ রয়েছে, ত্রেতা যুগে রাবণের রাজধানী ছিল সোনার লঙ্কা। কথিত আছে, পার্বতীর সঙ্গে বিয়ের পর মহাদেব তাঁর প্রাসাদ গড়ার দায়িত্ব দিয়েছিলেন বিশ্বকর্মাকে। আর বিশ্বকর্মাও মহাদেবের দায়িত্ব সুন্দরভাবে পালন করে তৈরি করেন স্বর্ণপ্রাসাদ। গৃহপ্রবেশের পুজোর জন্য রাবণ রাজাকে আমন্ত্রণ জানান মহাদেব। পুজোর পর দক্ষিণা স্বরূপ মহাদেবের কাছে স্বর্ণলঙ্কা চান রাবণ। রাবণের হাতে স্বর্ণলঙ্কা তুলে দেন মহাদেব। সেই থেকেই রাবণের রাজধানী স্বর্ণলঙ্কা।

দ্বারকা
দ্বাপর যুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হল দ্বারকা, যা শ্রীকৃষ্ণের রাজধানী। মহাভারতে দ্বারকাই শ্রীকৃষ্ণের কর্মভূমি হিসাবে পরিচিত। এছাড়াও হিন্দুদের অন্যতম দর্শনীয় ও পূজনীয় শহর দ্বারকা।

হস্তিনাপুর
কলিযুগে কৌরব ও পাণ্ডবদের রাজধানী ছিল হস্তিনাপুর, যা নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে অভিষিক্ত করেন কৃষ্ণ।

ইন্দ্রপ্রস্থ
পাণ্ডবদের শহর ইন্দ্রপ্রস্থও নির্মাণ করেছিলেন এই বিশ্বকর্মাই। পাণ্ডবদের থাকার জন্য এক টুকরো জমি দিয়েছিলেন ধৃতরাষ্ট্র। সেই খাণ্ডবপ্রস্থে ভাইদের সঙ্গে থাকতেন যুধিষ্ঠির। পরে খাণ্ডবপ্রস্থে রাজধানী নির্মাণের জন্য বিশ্বকর্মাকে আমন্ত্রণ জানান কৃষ্ণ। তৈরি হয় ইন্দ্রপ্রস্থ। এই ইন্দ্রপ্রস্থ ছিল মায়ানগরী। প্রাসাদের মাটি দেখলে মনে হত যেন স্বচ্ছ্ব জল টলটল করছে। পুকুরের স্বচ্ছ্ব জলের মধ্যে দিয়ে আয়নার মতো চকচক করতো মাটি।
এছাড়াও বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি প্রভৃতি তৈরি হয়েছে বিশ্বকর্মার হাতেই। শ্রীক্ষেত্রর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছেন। পুরাণ মতে মনে করা হয় তিনিই বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications