বৃহস্পতির মহাদশা ও অন্তর্দশা কি, কতদিন চলে ব্যক্তিদের জীবনে, কারাই বা উপকৃত হন
জ্যোতিষশাস্ত্রে বারো রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। গ্রহদের মধ্যে বৃহস্পতি গ্রহকে দেবগুরু বা গুরুগ্রহ বলে মনে করা হয়। এই গ্রহকে সম্পদ, সম্পত্তি, ঐশ্বর্যের কারক বলে মনে করা হয়। এই গ্রহ স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয়, তখন বারো রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে।
এই গ্রহ কিন্তু মহাদশা ও অন্তর্দশার সৃষ্টি করে। কোনও রাশির ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুভ স্থানে থাকে তার জীবনে সফলতা আসে। বৃহস্পতির মহাদশা ও অন্তর্দশা চললে ব্যক্তির জীবনে অনেক সফলতা আসে, আবার সমস্যাতেও পরতে হয়। বৃহস্পতির মহাদশা ব্যক্তির জীবনে ১৬ বছর ধরে চলে।

- জ্ঞানী ও শিক্ষিত হন
যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে থাকে, তাহলে তারা খুব শান্ত ধরনের হয় ও জ্ঞানী প্রকৃতির হয়। উচ্চ শিক্ষা সম্পন্ন ব্যক্তি হন। তারা কর্মজীবনে খুব সফলতা অর্জন করতে পারেন। তাদের জীবনে কখনোই কোনও কষ্ট হয় না।
- ভাগ্যের দ্বার খোলা থাকে
যবে থেকে বৃহস্পতির জীবনে মহাদশা শুরু হয়, তবে থেকে ব্যক্তি জীবনে যথেষ্ট উন্নতি, সম্মান লাভ করতে পারেন। রাজনীতির জীবনে উন্নতি করতে পারেন। সম্পদ বাড়তে থাকে। এমনকি দাম্পত্য জীবনেও তিনি সুখী হন। কোনও কাজেই তিনি পিছিয়ে পড়েন না। ভাগ্যের দ্বার সর্বদাই খোলা থাকে তাঁর।
- স্বাস্থ্যের অবনতি হয়
জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অশুভ স্থানে থাকে তার জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। কর্মজীবনে খুব সমস্যা আসে সেই ব্যক্তিদের। জীবনে মহাদশা চলতে থাকে তার জীবনের সমস্যা দেখা দেয়। দাম্পত্য জীবনে অসুবিধা হয়। আবার সন্তান তাঁদের ভাগ্যে থাকে না। স্বাস্থ্যের অবনতিও হতে থাকে।
- প্রতিকার
যদি আপনি আপনার জন্মকুণ্ডলী বৃহস্পতিকে জীবনে শুভ স্থানে রাখতে চান বা আরও শক্তিশালী করতে চান তাহলে বৃহস্পতিবার করে উপোস করে মা লক্ষ্মীর পূজা দিন। সেই সঙ্গে দেবীকে হলুদ মিষ্টি, বেসনের লাড্ডু ভোগ দিন। বিষ্ণু দেবের পূজা করুন।
- হলুদ জল
জলে হলুদ মিশিয়ে স্নান করুন। বৃহস্পতিবার করে কলা গাছের পুজো করুন। কলা গাছে হলুদ, গুড়, ছোলার ডাল অর্পণ করুন। এতে আপনার জীবনে সফলতা আসবে। বৃহস্পতিবার অভাবে ব্যক্তিদের ছোলার ডাল, কলা, হলুদ, মিষ্টি দান করুন। এতে বৃহস্পতি গ্রহ আরও শক্তিশালী হবে ও জীবনে আপনি সকল কাজে এগোতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications