শনি ও চন্দ্রের মিলনে তৈরি হবে ‘বিষ যোগ’, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময়মত তাদের ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারো জন্য নেতিবাচকও হতে পারে। গ্রহরা ঘর পরিবর্তন করে মাঝে মধ্যে নানান যোগও তৈরি করেন।
সেটি শুভও হতে পারে আবার অশুভও হতে পারে। শনি ও চন্দ্রের কারণে ১৩ মে তৈরি হবে 'বিষ যোগ’। এই যোগ খুব অশুভ। এই যোগের প্রভাব পড়বে বারো রাশির ওপরেই। তবে কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশির এই যোগের অশুভ সময় শুরু হবে। বিষ যোগের অশুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনার অষ্টম ঘরে তৈরি হবে এই যোগ। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবনে নানা অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে। আর্থিক সমস্যা লেগে থাকবে আপনার জীবনে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।কারোর সঙ্গে বিতর্কে জড়াবেন না। স্বাস্থ্যের দিকে যত্ন দেবেন। কোনও কাজে অর্থ বিনিয়োগ করবেন না। সাবধানে গাড়ি চালাবেন।

কন্যা রাশির ব্যক্তিদের ওপর বিষ যোগের অশুভ প্রভাব পড়বে। আপনার জীবনে সাফল্য তেমন আসবেন না। আপনারা সুষ্ঠুভাবে সব কাজ করার চেষ্টা করবেন। গোপন শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না। এসময় আপনি জীবনে যা করবেন সেখানেই আপনার সফলতা মিলবে না। শুধু তাই নয়, নানান রকম অশান্তি আসতে পারে আপনার জীবনে। ত্বক সংক্রান্ত নানান সমস্যার মুখোমুখি হতে হতে পারে আপনাকে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন।নানান সমস্যায় আপনি জড়িয়ে পড়তে পারেন।

মীন রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় আপনার দ্বাদশঘরে তৈরি হবে এই যোগ। এই সময়ে আপনি কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। আপনার কোনও জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে নানান সংকট লেগে থাকবে। এই সময় আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কোন কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। নানান বাধার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন, না হলে নানান অশান্তির সম্মুখীন হতে হতে পারে আপনাকে। আপনারা এসময় স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications