Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রাবণ শেষ হয়ে ভাদ্রের আগমন, কোন কোন কাজ এই সময়ে করা অশুভ, জানেন

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসের পরই আসে ভাদ্রমাস। বছরের প্রত্যেকটি মাসের কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। আর প্রতি মাসেই কিন্তু প্রতিটি ভগবানের আলাদা আলাদা পূজোর আয়োজন করেন ভক্তরা।

যেমন- চলতি মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশের পূজো করা হয়। তবে ভাদ্র মাসে কিন্তু এমন অনেক কাজ আছে সেগুলি করা যায় না । সেগুলি করলে আপনার জীবনের ওপর খুব খারাপ প্রভাব পরতে পারে। দেখুন কোন কোন কাজ ভাদ্র মাসে করবেন না।

sad

  • কবে থেকে শুরু হচ্ছে এই মাস

পঞ্জিকা অনুযায়ী দেখা গেছে, শ্রাবণ মাসের শেষ দিন হচ্ছে ১৭ অগাস্ট। সে ক্ষেত্রে ভাদ্র মাস শুরু হবে তারপরে দিন অর্থাৎ ১৮ অগাস্ট থেকে। আবার অনেক জায়গায় বলা হচ্ছে ভাদ্র মাসে শুরু হয়েছে ১৭ অগাস্ট থেকে।

  • দান করুন

বলা হয়, এই ভাদ্র মাসে যদি আপনি নদীতে স্নান করে ও দারিদ্র ব্যক্তিদের দান করেন তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, দেবতারদের বিশেষ কৃপাও লাভ করতে পারবেন আপনি।

  • রান্নায় এটি ব্যবহার করবেন না

এই মাসে রান্নায় নারকেল ও তিলের তেল একদম দেবেন না ।এতে আপনার সংসারে আর্থিক অভাব আসতে পারে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জীবনে নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে।

  • আমিষ খাবার খাবেন না

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভাদ্র মাসে আমিষ খাবার এড়িয়ে চলুন। কারন এই মাসে ভগবানের পুজো করুন। দেবতার পূজো করলে জীবনে আপনার সফলতা লেগে থাকবে । সেই সঙ্গে ঠাকুরের নাম, জপ করুন।

  • রসুন, পেঁয়াজ খাবেন না

ভাদ্র মাসে রসুন, পেঁয়াজ খাবেন না। আমিষ খাবার ভুলেও ছোঁবেন না। এমাসে যতটা সম্ভব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে শরীর ভালো থাকার পাশাপাশি দেবতার কৃপাও আপনারা পাবেন।

  • শুভ কাজ করবেন না

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভাদ্র মাসে কোনও শুভ কাজ করবেন না। যেমন বিয়ে, গৃহপ্রবেশ, বাগদানের মতন কাজ একদমই করতে নেই। এসময় ভুলেও গুড়, দই এগুলি খাবেন না।

  • ঋণ নেবেন না

যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান ও জীবনে সফলতা আনতে চান তাহলে ভাদ্র মাসে অন্য কারোর থেকে ঋণ নেবেন না। এই মাসে আপনাকে যদি কেউ অন্ন দেয়, তা নেবেন না, কাউকে দেবেনও না।

  • চুল কাটবেন না

ভাদ্র মাসে চুল কাটবেন না। চুল কাটা খুব অশুভ। আপনার শরীরের উপর খারাপ প্রভাব পরতে পারে। তাই এই মাসে চুল কাটার আগে দু’বার ভাববেন আপনারা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+