শনি জয়ন্তীতে শনি দেবকে খুশি করতে চাইলে মেনে চলুন এই টিপসগুলি
জ্যোতিষশাস্ত্রে শনি জয়ন্তীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। এই দিনে যারা শনিদেবের পূজা করেন তাদের জীবনে সাফল্য লেগেই থাকে। চলতি বছরের ১৯ মে পালিত হবে শনি জয়ন্তী। জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হবে শনি জয়ন্তী। শনিদেবের জন্ম হয়েছিল বলে এই দিনটিকে শনি জয়ন্তী।
শনিদেব হলেন মাতা ছায়া এবং ভগবান সূর্যের পুত্র। শনি জয়ন্তীতে তৈরি হচ্ছে শোভনযোগ। এই সময়ে শনি কুম্ভ রাশিতেই থাকবে। বৃহস্পতি ও চন্দ্র কারণে তৈরি হবে গজকেশরী যোগ। তাই এই দিনটি খুব বিশেষ। এদিন শনি দেবতার আশীর্বাদ পেতে কী কী করবেন দেখুন।

শনি জয়ন্তীর দিন তেল, কালো কাপড়, লোহার জিনিস কোন অভাবী ব্যক্তিকে দান করুন। যদি পারেন ছাতা এবং উরদ ডাল এবং লাড্ডুও দিতে পারেন। তাহলে আপনাদের জীবনে সাফল্য লেগে থাকবে। আর্থিক দিকে আপনার অভাব হবে না।
শনি জয়ন্তীর দিন আপনার সাধ্যমত গরিব ব্যক্তিদের খাবার খাওয়ান। এতে শনিদেব খুব খুশি হবেন। জীবনে আসবে সাফল্য। সকল কাজেও সাফল্যও অর্জন করতে পারবেন।

শনি জয়ন্তীর দিন লোহা কিনবেন না, তবে মাথা ঠান্ডা রেখে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।
শনি জয়ন্তীর দিন কাসার বাটি কিনুন। সেই কাঁসারবাটিতে প্রথমে সরষের তেল এবং একটি কয়েন রাখুন। তারপরে আপনি আপনার নিজের মুখটি দেখুন। এতে আপনার জীবনের সাফল্য আসবে এবং সকল কাজে এগিয়ে যেতে পারবেন আর্থিক দিকে উন্নতি করতে পারবেন।

জলে নারকেল ভাসান এবং রাস্তার মোড়ে আপনি আপনার পুরনো জুতো ফেলে দিন। এতে শনিদেব ভীষণ খুশি হবেন এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবেন নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। সংসারে লেগে থাকবে সুখ।
জীবনে সাফল্য অর্জন করতে চান তাহলে শনিদেবকে শনি জয়ন্তীর দিন খুশি করুন এবং তাকে খুশি মতন সকল জিনিস দান করুন। তাহলে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। আর্থিক দিকেও খুব উন্নতি লাভ করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications