তৃণমূল কংগ্রেস সাংসদ কে ডি সিংয়ের অফিসে আয়কর হানা

কে ডি সিংয়ের অর্থলগ্নি এবং পোলট্রি ব্যবসা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই দু'টি কোম্পানি আয় বাবদ কর দিচ্ছিল না বলে অভিযোগ। তাই তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় আয়কর দফতর। গতকাল প্রথম হানা দেওয়া হয় চণ্ডীগড়ের অফিসে। তার পর দফায় দফায় হানা দেওয়া হয় কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার আমতলা এবং দিল্লির অফিসে। শুধু কলকাতায় হানা দেওয়ার জন্য দিল্লি থেকে আসে একটি পৃথক দল। তারা কলকাতা শাখার অফিসারদের নিয়ে তল্লাশি চালায় সেন্ট্রাল অ্যাভিনিউ, লেক রোড এবং গড়িয়াহাটের অফিসে।
এর আগে তৃণমূল কংগ্রেসের আর এক সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। তিনি দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। যদিও দলের বক্তব্য, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার রাজনীতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই সিবিআই নামিয়ে হেনস্থা করেছে দেবব্রতবাবুকে। তবে কে ডি সিংয়ের ব্যাপারে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি দল। দলের একাংশের বক্তব্য, আয়কর দফতরের তল্লাশিতে কে ডি সিং কতটা বিপাকে পড়েন, সত্যিই তাঁর বিরুদ্ধে অভিযোগের সারবত্তা কতটা, তা দেখে নিতে চাইছেন শীর্ষ নেতৃত্ব।
কে ডি সিংয়ের ক্ষেত্রে আয়কর দফতর এই ব্যবস্থা নেওয়ায় শুধু রাজ্য স্তরেই নয়, জাতীয় স্তরেও অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। কারণ তিনি সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ। আগে ঝাড়খণ্ড থেকে নির্দল এমপি হয়েছিলেন। পরে তৃণমূল কংগ্রেসই তাঁকে রাজ্যসভায় টিকিট দেয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications