বাংলা টেলিভিশন দুনিয়ায় সর্বকালের সেরা ধারাবাহিক, যা আজও দর্শকরা ভুলতে পারেননি
বাংলা টেলিভিশন দুনিয়ায় সর্বকালের সেরা ধারাবাহিক
বাংলা ধারাবাহিক দেখতে ভালোবাসেন আট থেকে আশি সকলে। তবে এই সিরিয়ালের প্রতি প্রেম বেশি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে। কারণ বেশিরভাগ ধারাবাহিকই তো নারীকেন্দ্রিক। কখন সেই ধারাবাহিকের কেন্দ্রীয় মহিলা চরিত্রটি তাঁদের বাড়ির মেয়ে হয়ে ওঠেন তা বোঝাই যায় না। বর্তমানে মিঠাই, যমুনা ঢাকি, অপরাজিতা অপু, মন ফাগুন, পিলু সহ একাধিক সিরিয়াল দর্শকদের মন জয় করলেও এমন কিছু সিরিয়ালও রয়েছে যা চির নতুন। দর্শকদের মনে তা এখনও জায়গা করে রয়েছে।

গোয়েন্দা গিন্নি
তালিকায় প্রথম স্থানে রয়েছে গোয়েন্দা গিন্নি। ইন্দ্রাণী হালদার অভিনীত এই সিরিয়াল সকলের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে কিছুদিনের মধ্যেই। এখানে একজন গৃহবধূর ধীরে ধীরে গোয়েন্দা হয়ে ওঠার গল্প দেখানো হয়। তার কেস সলভ থেকে শুরু করে নিপুণ হাতে ঘর সামলানো সবটাই বেশ ভালো লেগেছিল দর্শকদের।

ভুতু
জি বাংলার আরও একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ভুতু। খুদে ভুতের দুষ্টু-মিষ্টি কাণ্ডকারখানা নিয়ে এই ধারাবাহিক খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের হট ফেভারিট হয়ে যায়। ছোট্ট ভূতের চরিত্রে আর্শিয়া মুখার্জির অভিনয়ে সকলে মুগ্ধ হয়েছিলেন। আর্শিয়াও শিশু শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই ধারাবাহিকের দৌলতে। অবশ্য এই ধারাবাহিক এতটাই জনপ্রিয় হয়েছিল যে হিন্দিতেও এই ধারাবাহিক তৈরি হয়েছে।

ওগো বধূ সুন্দরী
স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ওগো বধু সুন্দরী। এই সিরিয়ালের মাধ্যমেই প্রথম টেলিভিশনে পা রাখেন বাংলার ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। এক মা হারা বদমেজাজি মেয়ের ধীরে ধীরে সংসারি হয়ে ওঠার গল্প এখানে দেখানো হয়েছে। এই ধারাবাহিক আজও দর্শকদের মনে জায়গা করে রয়েছে।

পটল কুমার গানওয়ালা
আরেকটি জনপ্রিয় ধারাবাহিক হলো পটল কুমার গানওয়ালা। এই ধারাবাহিকে একটা ছোট্ট মেয়ের পিতৃ পরিচয় খুঁজে পাওয়ার পাশাপাশি নিজেকে সংগীত জগতে প্রতিষ্ঠা করার গল্প সবার মন ছুঁয়ে যায়। এই বাংলা সিরিয়াল পরে স্টার প্লাসে হিন্দিতেও হয়।

তুমি আসবে বলে
স্টার জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক হলো তুমি আসবে বলে। এই ধারাবাহিকে একজন সিঙ্গেল মাদারের নতুন করে জীবন শুরু করার গল্পে মুগ্ধ হয়েছিলেন সবাই। আর এই ধারাবাহিকের মাধ্যমে ঘনিষ্ঠ হন রাহুল ও সন্দীপ্তা।

কিরণমালা
গল্প জগতের গল্প নিয়ে তৈরি হওয়া স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা এই ধারাবাহিক ছোটদের পাশাপাশি বড়দের মন জয় করে নিয়েছিল।

ভালোবাসা ডট কম
স্কুল জীবনের প্রেম নিয়ে তৈরি হওয়া গল্প ভালোবাসা ডট কম। ওম তোড়ার দুষ্টু-মিষ্টি প্রেমের রসায়ন সবার মন জয় করে নিয়েছিল। বর্তমানে ওম-তোড়া স্বামী-স্ত্রী।

সুবর্ণলতা
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতা। আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ধারাবাহিক আজও মানুষের মনে জায়গা করে রয়েছে।

এক আকাশের নীচে
জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক এক আকাশের নীচে। এই ধারাবাহিকের মাধ্যমে অনেক নতুন মুখ বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্র ও টেলিভিশন জগতে রাজ করছে। এক যৌথ পরিবারের গল্প নিয়েই এই ধারাবাহিক, যা আজও দর্শকদের মনে জায়গা ধরে রাখতে সফল হয়েছে।

এখানে আকাশ নীল
দর্শকদের প্রিয় উজান ও হিয়ার প্রেমের গল্প এখানে আকাশ নীল আজও দর্শকরা ভুলতে পারেননি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications