চন্দ্রযান ৩ অভিযানের এক বছর, একাধিক অপ্রকাশিত ছবি সামনে আনল ইসরো
চন্দ্রযান তিন অভিযানের এক বছর। গত বছর ২৩ আগস্ট চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান ৩ নেমেছিল। চাঁদের দক্ষিণ মেরুতে এই অভিযান হয়। ভারতবর্ষ প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতীর্ণ হয়েছে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে এক বিপুল সাফল্য এসেছে এই অভিযানের হাত ধরে।
চাঁদের মাটিতে সাফল্য এনে দিয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। তারা দুজনে চাঁদের মাটি থেকে নমুনা ও ছবি সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে। সময়ের আগেই কাজ শেষ করেছিল তারা। কিন্তু তাদের পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনা সম্ভব নয়। চাঁদের মাটিতেই এক সময় তারা ঘুমিয়ে পড়েছে। ইসরোর তরফ থেকে একাধিক ছবি প্রকাশিত হয়েছে ঘুমিয়ে থাকা ল্যান্ডার ও রোভারের। এদিন ছবিও প্রকাশ করেছে ইসরো।

শুক্রবার ২৩ আগস্ট সেই ঐতিহাসিক ঘটনার এক বছর। ঠিক এক বছর আগে ভারতীয় সময় সন্ধ্যা ছটা চার মিনিটে চাঁদের মাটিতে চন্দ্রযান তিন নেমেছিল সফল ল্যান্ডিংয়ের মধ্যে দিয়ে এক নতুন ইতিহাস তৈরি হয়েছিল ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়ার পরে চাঁদের মাটিতে সফল অভিযানে চতুর্থ নাম ভারতের।
২৩ আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠান দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে ইসরোর বিজ্ঞানীদের।
The first images from the Chandrayaan-3 mission are now out on ISRO's PRADAN website!
— Astro_Neel (@Astro_Neel) August 22, 2024
Below are the left and right NavCam images of Pragyan rover taken just as it was about to exit the ramp.
More data can be accessed here- https://t.co/m3TZBY1UHH pic.twitter.com/TKbGOmefC5
এই বছর জাতীয় মহাকাশ দিবসের থিম নির্বাচন করা হয়েছে। চাঁদ স্পর্শ করার সময় জীবন স্পর্শ করা, ভারতের মহাকাশ সাগা। মহাকাশ বিজ্ঞানে আরও এগিয়ে যাওয়া। দেশের মানুষদের মধ্যে আরও বিজ্ঞান চেতনা ছড়িয়ে দেওয়া লক্ষ্য। চন্দ্রযান অভিযানে এক বছর উপলক্ষ্যে ইসরোতেও সাজো সাজো রব৷ ইসরোর তরফে চন্দ্রযান ৩ অভিযানের একাধিক অপ্রকাশিত ছবি এবার সামনে আনা হয়েছে।
Happy National Space Day folks! 🚀
— Astro_Neel (@Astro_Neel) August 23, 2024
Here's a timelapse of all the 1257 frames of Chandrayaan-3 prior to touchdown, with a touch of video frame interpolation for smooth viewing pleasure. pic.twitter.com/JP69KTAsEV
নিকষ কালো অন্ধকার। এবড়ো খেবড়ো মাটিতে এখনও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে প্রজ্ঞান ও বিক্রমকে। চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ এর নামা, বিভিন্ন সময় বিক্রম ও প্রজ্ঞানের অবস্থান লেন্সবন্দি করা হয়েছিল৷ সেই সব ছবি সামনে আনা হয়েছে। মাত্র ৬০০ কোটি টাকার সামান্য বেশি অর্থে এই অভিযান করা হয়েছে। আগামী দিনে আরও বড় অভিযানে নামছে ভারত। চাঁদের মাটিতে মানুষ পাঠানোর কর্মসূচিও করছে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications