Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CPM candidate: অভিষেককে হারানোর চ্যালেঞ্জ, নওশাদের পরিকল্পনায় জল ঢালতে পারে বামেরা

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার কেন্দ্রে হারানোর খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই চ্যালেঞ্জে জল ঢেলে দিতে পারে বামেরা। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করেই লড়াই করবে আইএসএফ।

তাই নিয়ে আলোচনা চলছে। কিন্তু তার মধ্যেই আসন ভাগাভাগি নিয়ে কথা শোনা যাচ্ছে তাঁদের ডায়মন্ড হারবার আসনটি নওশাদের ভাগ্যে নাও জুটতে পারে। যদিও আগামীকার সিপিএমের রাজ্য কমিটির সঙ্গে চূড়ান্ত বৈঠক রয়েছে সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যেখবর পাওয়া যাচ্ছে তাতে ডায়মন্ডহারবার আসনটি নিজেদের দখলেই রাখতে চাইছে সিপিএম।

Nawsad Siddique

সিপিএমের সঙ্গে আসনভাগাভাগি নিয়ে আলোচনা চলছে আইএসএফের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আগামীকাল বামেরা একটি প্রার্থী তালিকা প্রকাশ করবে তাতে একের পর এক চমক থাকতে পারে। প্রথমেই জল্পনা শুরু হয়েছে এবার হয়তো সুজন চক্রবর্তীকে লোকসভার টিকিট দেওয়া হবে। তাঁকে দমদম কেন্দ্রে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

দমদম কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সৌগত রায়কে। প্রথমে মনে করা হচ্ছিল তাঁকে এই কেন্দ্র থেকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করা হবে। কিন্তু তার জায়গায় অন্য কাউকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। সৌগত রায়কেই প্রার্থী করা হয়েছে। কাজেই জমদমে হেভিওয়েট কাউকে প্রার্থী করতে চাইছে বামেরাও।

এদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রটি নিয়ে দড়ি টানাটানি চলছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন নওশাদ সিদ্দিকি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন নওশাদ সিদ্দিকি। কিন্তু শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রটি বামেরা নিজেদের হাতে রাখতে চাইছে। এবং সেই কেন্দ্রে নিেজদের প্রার্থী দিতে চাইছে বামেরা।

যদিও আগামীকাল রাজ্য কমিটির সঙ্গে বৈঠকের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিকে আবার যাদপুর কেন্দ্রে সৃজনকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সায়নী ঘোষকে। সায়নীর মোকাবিলায় সৃজনকে নামানোর পরিকল্পনা করছে বামেরা। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এবার বামেদের প্রার্থী তালিকায় এক ঝাঁক নতুন মুখ থাকবে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+