Nawsad Siddique: ফুরফুরায় মঞ্চ শেয়ার মমতা-নওশাদের? শুভেন্দুর ‘বি টিম’ কটাক্ষে যা বললেন ভাঙড়ের ISF বিধায়ক

Nawsad Siddique: ফুরফুরা শরিফে ইফতার অনুষ্ঠানে এক মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নওশাদ সিদ্দিকী? সেই প্রশ্ন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার বিকেলে ফুরফুরায় সরকারের তরফে আয়োজিত ইফতার সমাবেশে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ গিয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছেও। তিনি কি যাবেন? প্রশ্নের উত্তরে অবশ্য ধোঁয়াশা জিইয়ে রাখলেন নওশাদ।

এদিন ভাঙড়ের বিধায়ক বলেন, "আমন্ত্রণ শুধু আমার কাছে আসেনি। ফুরফুরার যত পীরজাদারা আছেন, তাদের সকলের কাছেই গিয়েছে। মুখ্যমন্ত্রী একাধিকবার ফুরফুরায় আসলেও এত বড় অনুষ্ঠান হয়নি। এবারে জেলা পরিষদের তরফে চূড়ান্ত প্রস্তুতি হচ্ছে। ৪ টেয় মুখ্যমন্ত্রী আসছেন। আমি যাব কি যাব বা স্পষ্ট করছি না। দেখতেই পাবেন।"

Saushad siddiki

গত সপ্তাহেই সোমবার নবান্নে বৈঠক সেরেছেন মমতা নওশাদ। ভাঙড়ের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়েছিল বলে জানিয়েছিলেন নওশাদ। সেই সোম পেরিয়ে আবারও একটা সোমবার। ফুরফুরা শরিফে ইফতারের অনুষ্ঠান। যদিও নওশাদ এদিন জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফুরফুরা শরিফ নিয়ে কোনও কথাই হয়নি।

সোমবারই আবার দিল্লি উড়ে যাওয়ার আগে নওশাদকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে, সেদিনই লোক বুঝে গিয়েছে ও তৃণমূলের বি টিম। শুধু টিভির ক্যামেরায় থেকে দু চারটে জনসভা করলে হবে না। ভোটের দিন মাঠে থাকতে হবে। ভোটের দিন মাঠে থাকে না।"

নওশাদ পাল্টা বলেন, "এতদিন তৃণমূল বলত আমরা বিজেপির বি টিম। এখন বিজেপি বলছে আমরা তৃণমূলের বি টিম। তাহলে আমার এখন প্রশ্ন, তৃণমূলের আর বিজেপির এ টিম কোনটা? কথায় আছে, চোর মাচায় শোর। আমাদের অনেকরকম ভাবে দেগে দেওয়া হচ্ছে। আমরা ভাগীদারিত্বের রাজনীতি করতে এসেছি। কোনও দলের লেজুড়বৃত্তি হয়ে থাকব না। অধিকারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা চালাব।"

ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রীর যাওয়াকে অবশ্য রাজনীতি হিসেবেই দেখছেন নওশাদ। এদিন স্পষ্টতই তিনি বলেন, "২৪ ঘণ্টা ৭ দিন আমরা রাজনীতিই করছি। মুখ্যমন্ত্রী শিখদের অনুষ্ঠানে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী ধর্মীয় স্থানে যান, যেখানেই যান না কেন, রাজনীতি আছেই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+