২১-এর মঞ্চে মমতার প্রশংসায় অখিলেশ! আরএসএস নির্ধারিত পথেই চলছেন তৃণমূল নেত্রী, কটাক্ষ সেলিমের
তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে প্রথমবার এসেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পাশাপাশি বিরোধীদের জোট বাঁধার আহ্বান জানিয়েছেন। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।
এদিন তিনি কোচবিহারে সাংবাদিক সম্মেলনে বলেন, তৃণমূল ভোটের আগেও যা করছিল, ভোটের পরেও তাই করছে। ইন্ডিয়া ব্লকের মধ্যে বিজেপি বিরোধী যে শক্তি রয়েছে তার বিভাজন করতে চায়। তিনি বলেন, বামপন্থী ও কংগ্রেসকে বাদ দিয়ে সমাজবাদী পার্টি, শিবসেনা, এনসিপিকে নিয়ে আলাদা ব্লক করতে চান।

- মমতার প্রশংসায় অখিলেশ
প্রসঙ্গত এদিন ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়ে অখিলেশ যাদব বলেন, এর আগে তিনি নির্বাচনে হাঁটতে পারছিলেন না। পায়ে প্লাস্টার নিয়েই লড়াই করেছিলেন। তিনি বলেন, সেই সময় দুটো লাইন বলেছিলেন, একজন একা লড়াই করছেন, আর জিতে এগিয়ে যাচ্ছেন। খুব কমই নেতা রয়েছে, যাঁরা প্রাণ বাজি রেখে এভাবে লড়াই করেন, বলেছেন তিনি।
অখিলেশ যাদব বলেন, একবার রাজনৈতিক কর্মীরা জোটবদ্ধ হলে সারা জীবন সে্ই দলের জন্য লড়াই চালিয়ে যান। শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দিদি লড়াই করে চলেছেন, সেই লডা়ইকে তিনি কুর্নিশ জানাচ্ছেন বলেন অখিলেশ।
অখিলেশ যাদব বলেন, এই সময় বিপদ অনেক বেশি, সাম্প্রদায়িক শক্তি মাথা তুলছে। দিল্লিতে যাঁরা রয়েছেন, তাঁরা যড়যন্ত্র করছেন। তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের মতো মানুষ দিদির পাশে থাকলে তিনিই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবেন। যাঁরা মানুষের পক্ষে থাকেন, তাঁদেরই জয় হয়, বলেন অখিলেশ।
- ঘরের মধ্যে ঘর তৈরি করতে চাইছেন
এব্যাপারে মহঃ সেলিম বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে মধ্যে ঘর তৈরি করতে চাইছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টি ছাড়াও উদ্ধব ঠাকরের শিবসেনা এবং এনসিপির শারদ পাওয়ারকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে অখিলেশ সেই ডাকে সাড়া দিয়েছেন।
সেলিম বলেন, অমর সিংয়ের সময় থেকে সমাজবাদী পার্টির সঙ্গে আম্বানিদের কী সম্পর্ক সবাই জানে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথাও জানে। তিনি বলেন, শুধু ইলেক্টোরাল বন্ডেই নয়, সম্পর্ক রয়েছে নন বন্ডেও।
- আরএসএসের পথে মমতা
মহঃ সেলিম বলেন, আরএসএস চায় যাতে বৃহৎ বিরোধী ঐক্য না গড়ে ওঠে। সংসদে যদি বৃহৎ বিরোধী ঐক্য গড়ে ওঠে, তাহলে সবকটি জনবিরোধী নীতিকে আটকানো সম্ভব। কিন্তু তা আরএসএস চায় না। সেই পথেই চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- মালদহে তৃণমূলের হার
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ২১-এর মঞ্চ থেকে মালদহের দুটি আসনেই হারের প্রসঙ্গ তুলেছেন। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহঃ সেলিম বলেন, লোকসভা নির্বাচনে মালদহের একটি বিধানসভা আসনেও লিড নেই তৃণমূলের। তাহলে প্রমাণিত, তৃণমূল হারতে পারে। তিনি কটাক্ষ করে বলেন, উনি (মমতা)আমসত্ত খাবেন, উনাকে আমসত্ত করা হবে, তা দেশের জনগণ ঠিক করবে। তা এখন থেকে ছাব্বিশের কথা তিনি বলছেন কেন, সেই প্রশ্নও তোলেন মহঃ সেলিম।
মহঃ সেলিম এদিন বলেন, ইডি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকবে, তা হবে না। শুভেন্দু অধিকারীকেও ডাকতে হবে। পাশাপাশি ভোটের আগে অভিষেককে ডাকবে ভোটের পরে নয়, তাও হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications