Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফিরহাদ বললেন, 'দিদির বিশ্বাসের মর্যাদা রাখব'! ছয়মাস অন্তর কাউন্সিলারদের কাজের খতিয়ান নেবেন মমতা

জল্পনা সত্যি করেই কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম। এবার ভোটে তাঁর প্রার্থী হওয়া নিয়ে একটা জল্পনা ছিল। কারন তৃণমূলের 'এক ব্যাক্তি এক পদ' নীতি কড়া ভাবে লাঘু করে। কিন্তু কার্যত সেই নীতি ভেঙে ফের ফিরহাদ হাকিমকে কাউন্সি

জল্পনা সত্যি করেই কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম। এবার ভোটে তাঁর প্রার্থী হওয়া নিয়ে একটা জল্পনা ছিল। কারন তৃণমূলের 'এক ব্যাক্তি এক পদ' নীতি কড়া ভাবে লাঘু করে। কিন্তু কার্যত সেই নীতি ভেঙে ফের ফিরহাদ হাকিমকে কাউন্সিলার পদের জন্যে প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো।

সেই মতো ব্যাপক ভোটে জিতেও এসেছেন তিনি। ফিরহাদকে প্রার্থী করার সময় থেকেই জল্পনা তৈরি হয় যে মেয়র হিসাবেই তাঁকেই ভরসা করছেন দলনেত্রী। অবশেষে সত্যি হল সেই জল্পনা।

মেয়র ফিরহাদ-ডেপুটি অতিন

মেয়র ফিরহাদ-ডেপুটি অতিন

মেয়র কে হবেন তা ঠিক করতে আজ বৃহস্পতিবার কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে বসেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সর্বসম্মতিক্রমে কলকাতার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন তিনি। ফিরহাদ হাকিমের নাম মেয়র হিসাবে ঘোষণা করতেই স্লোগান তুলতে থাকেন কাউন্সিলাররা। অন্যদিকে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র হচ্ছেন অতিন ঘোষ। এছাড়াও কলকাতা পুরসভার চেয়ারপার্সন হিসাবে কাজ করবেন মালা রায়ই।

সবাইকে নিয়ে কাজ করব!

সবাইকে নিয়ে কাজ করব!

মেয়র হিসাবে দায়িত্ব পাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন ফিরহাদ। তাঁকে ভালো ভাবে কাজ করার কথা জানান নেত্রী। শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ফিরহাদ আরও বলনে, তাঁর সমস্ত নির্দেশ পালন করব। আমৃত্যু দিদির বিশ্বাসের মর্যাদা রাখার কথাও এদিন দেন ববি। একই সঙ্গে কলকাতার ভাবী মেয়র বলেন, আমাদের ম্যানিফেস্টোতে যেমনটা বলা রয়েছে সেভাবে সমস্ত কাজ শেষ করাটাই হবে আমার লক্ষ্য। একই সঙ্গে সবাইকে নিয়ে কাজ করারও বার্তা দেব তিনি।

রিপোর্ট কার্ড তৈরি হবে

রিপোর্ট কার্ড তৈরি হবে

এবার কলকাতা পুরসভাতে নতুন কাউন্সিলার হিসাবে শপথ নেবেন ৪০ জন নতুন মুখ। এদিন বৈঠক থেকেই ভাবী কাউন্সিলারদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, সবাইকে মানুষের জন্যে কাজ করতে হবে। আর তা আজ থেকেই করতে হবে। তৃণমূল সুপ্রিমো বলেন, প্রত্যেক ছয়মাস অন্তর প্রত্যেক কাউন্সিলারের রিপোর্ট কার্ড তৈরি করা হবে। কে কি কাজ করেছে সেই সংক্রান্ত রিপোর্ট নেওয়া হবে। কোথাও গাফিলতি দেখলে দল কিংবা প্রশাসনের বেশিক্ষণ সময় লাগবে না বলেও হুঁশিয়ারি তাঁর।

লবি একটাই!

লবি একটাই!

কাউন্সিলারদের নিয়ে চলা এই বৈঠকে মমতা আরও বলেন, ''ভাল কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ''। তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+