সরকারি জমি দখলদারিদের বিরুদ্ধে "লোক দেখানো" অ্যাকশন রাজ্য সরকারের, কটাক্ষ সেলিমের
সরকারি জমি দখলদারীদের বিরুদ্ধে অ্যাকশন মুডে রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একাধিক তৃণমূল নেতা বর্তমানে শ্রীঘরে।তবে সবটাই লোক দেখানো বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
শিলিগুড়ি হিলকার্ট রোডের সিপিএমের দলীয় দপ্তরে জেলা নেতৃত্বদের সাথে একপ্রস্থ বৈঠক সারেন তিনি।নির্বাচনে সিপিএমের ভরাডুবি কারণ খুঁজতেই এই বৈঠক,তবে আগামীতে মাসব্যাপি একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যে সিপিএম।

মূলত মানুষকে বিভ্রান্ত করে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি যেভাবে ভোট করেছে সেই বিষয় গুলি জনসাপেক্ষে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।পাশাপাশি একাধিক জনমুখী কর্মসূচি রয়েছে তাদের।সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মহম্মদ সেলিম জানান,সরকারি জমি উদ্ধার করতে প্রশাসনের পক্ষ থেকে যে বোর্ড গুলি লাগানো হচ্ছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগালে আরো ভালো কাজ করবে।
তিনি জানান যেভাবে ফসলের ক্ষেতে কাকতাড়ুয়া লাগিয়ে পাখিদের ভয় দেখানো হয়,তেমনি ওই বোর্ডগুলিতে মমতারুয়া লাগালে জমি মাফিয়া রা একটু বেশি ভয় পাবে।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে রাজ্য জুড়ে একাধিক জায়গায় বেআইনি জমি দখল নিয়ে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কাউন্সিলর থেকে বিধায়কদের ডেকে রীতিমতো কড়া বার্তা দিয়েছিলেন। কোনও ভাবে বেআইনি জমি দখল বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন। এই ঘটনায় কোনও শাসক দলের নেতা জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন তিনি।
পুলিশকে এই বিষয়ে তৎপর হতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই বেশ কয়েকজন কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়িতে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই দলের নেতাদের দুর্নীতি মুক্ত হওয়ার বার্তা দিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications