ইন্ডিয়া ব্লক ভেঙে যাওয়া ভবিতব্য ছিল! দুর্নীতিতন্ত্রের মালিক মমতা, উত্তরবঙ্গ থেকে তীব্র আক্রমণ মহঃ সেলিমের
তৃণমূলের জেলাপরিষদ সদস্য শেখ শাহজাহান কেন, কোনও চোর ধরা পড়ছে না। এদিন আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেন, যদি সব কিছু ঠিকঠাক চলত, তাহলে অভিষেকের সব থেকে আগে ধরা পড়ার কথা।
সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, শাহজাহান হল চুনোপুটি। সব থেকে বড় হল অভিষেক। কয়েকমাস আগে খবরের কাগজে অভিষেকের নাম উঠে আসলেও, গত তিন মাস ধরে সেই সংক্রান্ত কোনও খবর নেই। ইডি-সিবিআই-এর ডাকও পড়ছে না। আর শুভেন্দুরাও কিছু বলছে না। এটাই তো সেটিং, বলেন তিনি। এখন সিবিআই-এর আইনজীবীকেও সরানো হচ্ছে। তিনি আরও বলেন, দুষ্কৃতীদের সহযোগে দুর্নীতির তন্ত্র তৈরি হয়েছিল। এতে ছিল শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা। যার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন ২৯৪ টি আসনেই তিনিই প্রার্থী। আর এবার বলছেন ৪২ টি আসনে তিনি প্রার্থী। তাহলে বিধায়ক ও সাংসদরা কী করছেন, প্রশ্ন করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তিনি আলিপুরদুয়ার, রায়গঞ্জের বিজেপি বিধায়ক তৃণমূলে এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদের তৃণমূলে যোগদান নিয়ে কটাক্ষ করেন।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন, তিনিই সব আসনে প্রার্থী, সেরকম মোদী বলেন, তিনি সব আসনে প্রার্থী। তাহলে স্থানীয় মানুষের দাবি কোথায় যায়? তিনি দেশের সংবিধানে লেখা ন্যায়ের কথা উল্লেখ করে বলেছেন, বামপন্থীরা ইনসাফ যাত্রা করেছেন। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। কিন্তু বিজেপি কাজের প্রশ্নে, সারের মূল্যবৃদ্ধির প্রশ্নে ন্যায় যাত্রা করতে পারে না।
সন্দেশখালিতে প্রথমে শিবু হাজরার দোষ দেখতে না পেলেও, পরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে মহঃ সেলিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। শুধু সন্দেশখালিতে নয়, জেলায় জেলায় মুক্তাঞ্চল তৈরি করেছেন, বিরোধী শূন্য করেছেন, মিথ্যা মামলা করেছেন, ঘরছাড়া করেছেন। বামফ্রন্টের সময়ে দেওয়া জমি কেড়ে নেওয়ার অভিযোগও এদিন তিনি করেছেন।
ইন্ডিয়া ব্লক গঠন এবং পরবর্তী সময়ে একের পর এক নেতার সরে পড়া নিয়ে মহঃ সেলিম বলেন, এটা কোনও নির্বাচনী জোট ছিল না। দ্বিতীয়ত তৈরির সময় হৈচৈ করে ভোটের আগে বলা হল সব ভেঙে গেল। এটাই ভবিতব্য ছিল বলে মন্তব্য করেছেন তিনি। সেলিম বলেন, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আসন সমঝোতার কথা বলেছিল বামেরা। বিজেপি বিরোধী প্রচার চেয়েছিল বামেরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নয়, আসন সমঝোতায় আগ্রহী ছিলেন। জুলাই-অগাস্টে সিপিআইএম যা বলেছিল, এখন সবাই তাই বলছে বলেও মন্তব্য করেছেন তিনি।
নির্বাচনী বন্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন, প্রাপ্তিতে বিজেপি রয়েছে প্রথমে, তারপরেই রয়েছে তৃণমূল। যে কর্পোরেট বিজেপিকে দিয়েছে, তারাই আবার তৃণমূলকেও টাকা দিয়েছে। তিনি বলেছেন, সিপিআইএম একমাত্র দল, যারা নীতিগত বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার পাশাপাশি কর্পোরেট বন্ডে কোনও টাকা নেয়নি। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশখালি নিয়ে ব্যাঙ্গ করছেন আর মণিপুর নিয়ে রঙ্গ করছেন?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications