মমতার একমাত্র লক্ষ্য নিজের পরিবারকে বাঁচানো, বিগ্রেড থেকে অভিষেককেও কটাক্ষ সেলিমের
ব্রিগেডের ময়দান থেকে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করলেন সেলিম। রাজ্যের দুর্নীতি থেকে সুজয়কৃষ্ণ ভদ্র। তার বক্তব্যে উঠে এল একাধিক প্রসঙ্গ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটাই লক্ষ্য। নিজের পরিবারকে বাঁচানো। এমনই কটাক্ষ করলেন মহম্মদ সেলিম। মহাভারতে যুধিষ্ঠির পাশা খেলায় সব কিছু বাজি ধরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে বাংলার ভবিষ্যৎ, যৌবন, সম্প্রীতি, কৃষি, শিল্প, স্বাস্থ্য সব কিছু বাজি ধরেছেন। এমনই কথা শোনা গেল সিপিএম নেতার গলায়।

বাম নেতার বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রসঙ্গ। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর প্রসঙ্গ উঠে এসেছে। এছাড়াও এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের নাম। তার নিশানায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক আদালতের একাধিক বেঞ্চে আবেদন করছেন রক্ষাকবাদের জন্য। সুপ্রিম কোর্টেও অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। কিন্তু রক্ষাকবচ আর পাওয়া যাচ্ছে না। দুর্নীতির একাধিক পরিসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভেসে আসছে। সে কারণেই দিল্লি যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনই কটাক্ষ করেছেন মহম্মদ সেলিম।
একশো দিনের কাজের পাওনা টাকার দাবিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহম্মদ সেলিম খোঁচা দিয়েছেন। তিনি দাবি করলেন, ১০০ দিনের প্রকল্পের পাওনা টাকার বিষয়ে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্যই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
অতি সম্প্রতি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। কোনওভাবেই সুজয়কৃষ্ণের কাছে পৌঁছতে পারছিলেন না তদন্তকারীরা। তাই নিয়েও কটাক্ষ করেছেন সেলিম।
কেসি নাগের অঙ্কের বিষয়ে প্রসঙ্গ তুলে এনেছেন সেলিম। একজন কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ছয় মাস সময় লাগছে। একজন পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষের প্রয়োজন হবে? একসময় বামপন্থীদের মুখে লিকোপ্লাস লাগানোর কথা বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে আনেন সেলিম।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications