Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

KMC Election Result: ৪ থেকে ৩-এ বিজেপি! সুকান্তের পরে এবার সাফাই-এ 'নতুন' তথ্য দিলীপের

কলকাতা পুরসভা নির্বাচনে (kolkata municipal corporation election 2021) সাতটি আসন থেকে তিনটিতে নেমেছে বিজেপি (BJP)। অন্যদিকে বিধানসভা নির্বাচনের থেকে শতাংশের নিরিখেই প্রচুর ক্ষয় হয়েছে বিজেপির। অনেকে বলতে শুরু করেছেন, ২

কলকাতা পুরসভা নির্বাচনে (kolkata municipal corporation election 2021) সাতটি আসন থেকে তিনটিতে নেমেছে বিজেপি (BJP)। অন্যদিকে বিধানসভা নির্বাচনের থেকে শতাংশের নিরিখেই প্রচুর ক্ষয় হয়েছে বিজেপির। অনেকে বলতে শুরু করেছেন, ২০২৪-এ এই রাজ্য থেকে বিজেপি লোকসভায় কটি আসন পায় এখন সেটাই দেখার। সেই পরিস্থিতিতে দিলীপ ঘোষ (Dilip Ghosh) তৃণমূলকে (Trinamool Congress) নিশানা করে বললেন, স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে সিপিএমকে (CPIM)। তিনি আরও বললেন, মানুষ যাঁদের প্রত্যাখ্যান করেছে, তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়।

দিলীপের ব্যাখ্যায় বিজেপির ফল

দিলীপের ব্যাখ্যায় বিজেপির ফল

কলকাতা পুর নির্বাচনে তৃণমূলের ভোট বেড়ে হয়েছে ৭২ শতাংশ। আর বিজেপির ভোট কমে ৯ শতাংশ। বিস্তর ফারাক রাজ্যের শাসক ও প্রধান বিরোধীর মধ্যে। কলকাতায় তাদের আগে রয়েছে বামেরা। বিষয়টিতে ব্যাখ্যা করতে দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছেন, কলকাতায় বিজেপি ছিল চার নম্বরে, তারা উঠে এসেছে তিন নম্বরে। সাফাই দিয়ে দিলীপ ঘোষ বলেছেন কলকাতা পুরসভার ভোটে বিজেপি কখনই ভাল করেনি।

চাওয়া ও পাওয়ার মধ্যে বিস্তর ফারাক

চাওয়া ও পাওয়ার মধ্যে বিস্তর ফারাক

বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল ইসবার ২০০ পার। কিন্তু সেখানে বিজেপি ৭৭-এ এসে থেমে যায়। এরপর উপনির্বাচনে বিজেপির ব্যাপক শক্তিক্ষয় হয়। লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফলফল তুলনা করলে দেখা যাবে ২০১৯-এর লোকসভায় বিজেপি কলকাতা পুরসভা এলাকায় ৫১ টি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে বিধানসভা নির্বাচনে তারা এগিয়ে ছিল মাত্র ১২ টি আসনে। সেখান থেকে একেবারে ৩-এ।

ভরসা আদালতে, পুলিশে নয়

ভরসা আদালতে, পুলিশে নয়

এদিন দিলীপ ঘোষ বলেছেন, বিজেপির ভরসা ছিল আদালতে। গেরুয়া শিবিরের ভরসা যে পুলিশের ওপরে ছিল না তা ফের এদিন বলেছেন তিনি। দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশের সামনেই ভুয়ো ভোট দেওয়া হয়েছে। প্রসঙ্গত ভোটের আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে বিজেপি। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আর সময় ছিল না। আদালতের তরফে পুলিশের ওপরেই ভরসা রাখতে বলা হয়েছিল। কিন্তু সব বিরোধীদেরই অভিযোগ পুলিশের সামনে দিয়েই দলে দলে ভুয়ো ভোটার নিয়ে যাওয়ার হয়েছে। পুলিশ পরিচয়পত্র পর্যন্ত যাচাই করেনি। আদালত সিসিটিভির অধীনে ভোট করার কথা বললেন, তা বেশিরভাগ জায়গায় ঢেকে দেওয়া হয়েছিল কিংবা অচল ছিল বলে অভিযোগ করেছে বিজেপি-সহ অন্য বিরোধীরা।

সাফাই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও

সাফাই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও

তবে বিজেপির ফলাফল নিয়ে সাফাই দিতে দেখা গিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। তিনি বলেছেন, হাওয়া ও কলকাতায় তৃণমূল শক্তিশালী। সেই কারণে এই দুই জায়গায় আগের ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর দাবি, জেলায় বিজেপি শক্তিশালী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+