Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয় আইএসএফের, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জয় পেল রাজ্য সরকার। ২১ তারিখ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জানিয়ে দিল। সিঙ্গেল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার আইএসএফকে এই সভা করার অনুমতি দিয়েছিল।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি একাধিক পর্যবেক্ষণ করেছেন। রাজ্যের তরফ থেকেও একাধিক বক্তব্য পেশ করা হয়। তারপরেই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী ২১ তারিখ আইএসএফ সভা করতে পারবে না।

 নওশাদ সিদ্দিকী

রাজ্য সরকার যে জায়গা ঠিক করে দেবে, সেখানেই সভা করতে হবে নওশাদ সিদ্দিকীদের। বিচারপতি জয় সেনগুপ্তর রায় খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ শুক্রবারই ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য আবেদন করেছিল। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হয়।

সিঙ্গেল বেঞ্চ আইএসএফকে সভা করার ক্ষেত্রে একাধিক নির্দেশ দিয়েছিল। হাজার জনের বেশি ওই সভায় উপস্থিত হতে পারবে না। দুপুর আড়াইটা থেকে ওই সভা হবে। সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। রাস্তায় যাতে কোনওরকম যানজট না হয়, সেই নির্দেশ দেওয়া হয়। পুলিশ প্রশাসনকেও ওই এলাকায় পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন রাখতে বলা হয়েছিল।

ওই নির্দেশে খুশি হয়নি রাজ্য। একাধিক বক্তব্য হাইকোর্টে রাখা হয় আগেই। এবার ডিভিশন বেঞ্চেও সেই বক্তব্য পেশ করেছিল রাজ্য। গত বছর সভার দিনে গণ্ডগোল হয় ভাঙরে। অশান্তি ছড়িয়েছিল কলকাতার ধর্মতলা চত্বরেও। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়। তিনি এখন জামিনে মুক্ত। তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

রাজ্য সরকার এবার আইএসএফকে ওই এলাকায় সভা করতে দিতে চাইছে না। এমন বক্তব্য এদিন উঠে আসে। এছাড়াও রবিবার সকালে ভিন্টেজ কার র‍্যালি রয়েছে ধর্মতলা চত্বরে। এছাড়াও কলকাতা পুলিশের ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে ওই একই দিনে। সে কারণেই এলাকায় বাড়তি চাপ থাকবে। এছাড়াও সভা হলে রাস্তাঘাট আটকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যানজটে অ্যাম্বুলেন্স ও রোগীর গাড়ি আটকে যাওয়ার কথা বলা হয় রাজ্যের তরফ থেকে।

গত বছর গণ্ডগোল সভা চলাকালীন হয়েছে। না কী সভার পরে হয়েছে। সেটা গুরুত্বপূর্ন নয়। মন্তব্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। ওদিন ওই এলাকায় একাধিক অনুষ্ঠান রয়েছে। ম্যারাথন রয়েছে। এইসব অনুষ্ঠানের থেকে ম্যারাথন বেশি গুরুত্বপূর্ণ। মন্তব্য প্রধান বিচারপতির।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা অন্য কোথাও আইএসএফকে সভার জায়গা দেওয়া যেতে পারে। এ কথা জানানো হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করা না। কারণ সেখানে শিশুদের একটি অনুষ্ঠান আছে। জানিয়েছে রাজ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+