Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nawsad Siddique: সময়ের আগেই নবান্নে, মমতার সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর; তৃণমূলে যাচ্ছেন? যা বললেন ISF বিধায়ক...

Nawsad Siddique: সোমবারই শুভেন্দু গড়ে ভাঙন ধরিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। আর তার কয়েক ঘণ্টা পরই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে বৈঠকও হয়। নবান্নে আচমকা বৈঠকে কী কথা হল মমতা ও নওশাদের? তা নিয়েই তুঙ্গে জল্পনা।

নবান্নে বৈঠক সেরে বেরিয়ে নওশাদ জানান, তাঁর বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনেরই একাংশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বিডিও, বিএলআরও সহযোগিতা করছেন না বলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান নওশাদ। আধিকারিকদের অসহযোগিতার জেরে বিধায়ক তহবিল খাতের অর্থ উন্নয়নের কাজে খরচ করতে পারছেন না বলে অভিযোগ নওশাদের।

nawshad

সোমবার দুপুর সাড়ে তিনটেতেই মুখ্যমন্ত্রীর চেম্বারে গিয়ে অপেক্ষা করেন নওশাদ। সাড়ে পাঁচটায় সময় দেওয়া থাকলেও তার অনেক আগে নবান্নে পৌঁছন তিনি। নওশাদ জানান, মুখ্যমন্ত্রী নিজেই তারপর তাঁকে ডেকে নেন। এরপরই নিজের অভিযোগের কথা মুখ্যমন্ত্রীকে জানান নওশাদ। প্রায় ২৫ মিনিট দুজনের বৈঠক হয় বলে জানা গিয়েছে। নওশাদ আরও বলেন, "বেশিক্ষণ কথা হয়নি, যে যে বিষয় ছিল তা উত্থাপন করেছি।"

সব শুনে এদিন মুখ্যমন্ত্রী তাঁকে সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন বলে জানান নওশাদ। আইএসএফ বিধায়ক জানান, "মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। সমস্ত কাজ তিনি খতিয়ে দেখবেন। গাইডলাইনের বাইরে কাজ হবে না বলেছেন মুখ্যমন্ত্রী।" তবে সরাসরি নবান্নে আসার আগে বিধানসভাতেও এনিয়ে সরব হয়েছিলেন বলে জানান নওশাদ।

তিনি বলেন, "স্পিকারের কাছেও প্রশ্ন প্রশ্নোত্তর পর্বে অভিযোগ জানিয়েছিলাম। চন্দ্রিমা ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। বিধানসভায় কেউ উত্তর দেয়নি। মুখ্যমন্ত্রী এর আগে শাসক-বিরোধী সকলকে বলেছিলেন উন্নয়নের কাজ যেন হয়। তাই সর্বোচ্চ জায়গায় এসেছি যাতে কাজ হয়।"

নওশাদের আরও অভিযোগ, "জেলা থেকে অর্ডার করেছে। তারা আবার আমার কাজ পঞ্চায়েত সমিতিকেই তুলে দিয়েছে। আড়াই বছর সময় নষ্ট করেছে পঞ্চায়েত সমিতি। অথচ আমাকে না জানিয়ে সেই সমিতিকেই কাজ তুলে দিয়েছে। কাজের নেমপ্লেটও আসেনি। এদিকে শাসকদলের লোকেরা চমকাচ্ছে,নওশাদ সিদ্দিকী কাজ করে না। কে রাজনীতি করছে, জড়াতে চাইছি না। আমার দরকার কাজ।"

নবান্নে তাঁর হঠাৎ আবির্ভাব ঘিরে জল্পনা দানা বেঁধেছে। এরপর নওশাদকে প্রশ্ন করা হয় তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা। একগাল হেসে নওশাদ বলেন, "আমার নিজের দল আছে। সেই দলের চেয়ারম্যান আমি। টানা ৪২ দিন জেল খেটেছি। ১৩ খানা কেস মাথায় নিয়ে ঘুরছি।"

প্রসঙ্গত এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠক প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী কেবল মেটিয়াবুরুজ থেকেই জিততে পারবেন। তাও যদি নওশাদ জায়গা দেয়। নওশাদ যেমন ডায়মন্ড থেকে পালিয়েছিল, সেটিং করে। মেটিয়াবুরুজে যদি সে বা তাঁর দলের কেউ দাঁড়িয়ে পড়ে তাহলে সেখানেও মমতা জিততে পারবেন না।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+