ভাইরাল ভিডিও: মেয়ের সঙ্গে ধোনি! ভুল ভাঙালেন স্ত্রী সাক্ষী
বেঙ্গালুরু, ২ এপ্রিল : একটি শিশুকন্যাকে কোলে নিয়ে এম এস ধোনির একটি ভিডিও ভাইরাল হল ফেসবুক, টুইটারে।
মেয়ে জিভার সঙ্গে ধোনির প্রথম ভিডিও ভেবে বহু মানুষ তাতে কমেন্ট লাইক করতে শুরু করেন। ধোনির সমর্থকরা ভিডিওটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন। যদিও ধোনির স্ত্রী সাক্ষী যিনি সোস্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবেই সক্রিয়, ভুল ভাঙালেন সকলের।

এই সেই ভিডিওটি
এই ভিডিওটি দেখার পর সাক্ষী টুইট করে বলেন মেয়ে জিভার ভুল ছবি প্রচার হচ্ছে।
Wrong picture being circulated of ZIVA !!!!
— Sakshi Singh Dhoni (@SaakshiSRawat) March 31, 2015 ধোনি ও সাক্ষীর প্রথম সন্তান জিভা। আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ খেলতে মাহি যখন অস্ট্রেলিয়ায় ছিলেন তখন (৬ ফেব্রুয়ারি) জন্ম হয় জিভার। মাহি জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ খেলে আসার পরই মেয়েকে দেখবেন। কারণ তখন তারা কাছে বিশ্বকাপটাই ছিল প্রাধান্য।
বিশ্বকাপ শেষ। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। ভারতে ফিরেছে টিম ইন্ডিয়া। তারপরই এই ভিডিওটি ছেয়ে যায় সোস্যাল মিডিয়ায়। সাধারণ ভাবেই ভুল ধারণা তৈরি হয়, একমাস পরে মেয়ের সঙ্গে ধোনি। তবে ধন্যবাদ সাক্ষীকে তিনি সে ভুল ভেঙে দিয়েছেন।
এর আগে সাক্ষীই জিভার একটি ঝলক পোস্ট করেছিলেন টুইটারে।
Bundle of Joy !! pic.twitter.com/l4NDhdXFR4
— Sakshi Singh Dhoni (@SaakshiSRawat) March 2, 2015 -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications