তেল সংস্থাগুলির হুঁশিয়ারির জের, শুক্রবার তাদের প্রস্তাবিত ধর্মঘট তুলে নিলেন পেট্রোল পাম্প মালিকরা
শুক্রবার তাঁদের প্রস্তাবিত পাম্প ধর্মঘট তুলে নিলেন পেট্রোল পাম্প মালিকরা। বুধবার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা। তেল সংস্থাগুলির তরফে কনট্রাক্ট বাতিলসহ কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়
শুক্রবার তাঁদের প্রস্তাবিত পাম্প ধর্মঘট তুলে নিলেন পেট্রোল পাম্প মালিকরা। বুধবার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে কনট্রাক্ট বাতিলসহ কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় এই ধর্মঘট তুলে নেওয়া হয়েছে।

বিভিন্ন দাবিতে শুক্রবার ১৩ অক্টোবর ২৪ ঘণ্টার এই ধর্মঘটের ডাক দিয়েছিলেন পাম্প মালিকদের বিভিন্ন সংগঠন। সম্প্রতি মার্কেটিং ডিসিপ্লিন গাইডলাইন চালু করে হয়েছে। যার মধ্যে কর্মীদের ন্যুনতম মজুরি না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা রয়েছে। এরই বিরোধিতা করেছিলেন পাম্প মালিকরা।
অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অজয় বনশাল জানিয়েছেন, রাষ্ট্রয়ত্ত তিন তেল সংস্থার তরফে ধর্মঘটে না যেতে আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউনাইটেড পেট্রোলিয়াম ফ্রন্ট, অল ই্ন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন এবং কনসর্টিয়াম অফ ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলার্স ২৭ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল কেনা-বেচার বন্ধের ডাক দিয়েছিল।
তেল সংস্থাগুলির তরফে ধর্মঘটীদের কাছে আবেদন করা ছাড়াও, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিল। ডিলারশিপ কনট্রাক্ট বাতিল করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান মঙ্গলবার, পাম্প মালিকদের ডাকা এই ধর্মঘটকে সম্পূর্ণ অযৌক্তিক বলেছিলেন। কেননা তাঁর দাবি, কয়েক সপ্তাহ আগেই ডিলার কমিশন বাড়ানো সহ পাম্প মালিকদের অনেক দাবিই মেনে নেওয়া হয়েছিল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যানের অভিযোগ, তেল কোম্পানিগুলি থেকে ন্যুনতম মজুরি দেওয়া হলেও, পাম্প মালিকরা তাদের কর্মীদের সেই টাকা দেন না। ডিলারদের মার্জিন প্রত্যেক বছরে পর্যালোচনা করা হবে। কিন্তু ছমাসে পর্যালোচনার প্রস্তাব ঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications